দেখতে দেখতে ৮টা বছর চলে গেলো হয়তো স্থানটি আগের মতো নেই !! সময়টা আগের মতোই , সেই মৃদু রোদ , হালকা হাওয়ায় গাছের পাতাগুলো নড়ছে!! শুধু আশেপাশের মানুষগুলো আর সময়ের সাথে অবস্থানও পরিবর্তন হয়েছে। ......... দিনটা ছিল ১৩ই ফেব্রুয়ারী। ফাল্গুনের উৎসবে মাতোহারা সকলেই। হয়তো বাঙ্গালিরা এসকল উৎসবে মেতে উঠতে পছন্দ করে । আর তাই আশেপাশের মানুষগুলোও সেই ট্রাডিশন অনুযায়ী পরিবেশকে উৎসব উপযোগী করে তুলেছে। আমি একাকী বসে আছি। মগ্ন হয়ে গাছের পাতাগুলো দেখছিলাম। হয়তো আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল আজকেই ভ্যালেন্টাইন ডে। হয়তো টি-শার্টে আমাকে অন্যদের থেকে ব্যাতিক্রম মনে হচ্ছে। কিন্তু আমি পাত্তা দেই না মানুষ এর নজরকে !! হঠাৎ পিছন থেকে এসে একজন চোখ দুটো চাপ দিয়ে ধরলো। আমি একটু অবাক হয়ে গেলাম।আমার তো আর কেউ নেই যে আমার সাথে এমন কিছু হবে। হঠাৎ মিষ্টি একটু স্বরে শোনা গেল - "অনুপম" 'বলতো আমি কে ?' আমি- ঊম্ম ... হবে কোনো এক মেয়ে অথবা এক প্রেয়সী । (মেয়েটি হাত ছেড়ে সামনে এসে দাঁড়ালো ) আমি তো অবাক । কিন্তু কি কারণে অবাক তা বুঝলাম না। হয়তো তার সাজসজ্জা দেখে অথবা তার এই ব্যবহার দেখে কেন...
Believe in thinking,explore the dream,discover a creation and express