Skip to main content

Posts

Showing posts with the label Romantic

100 Words (Part-03:Nerve Plexus)

:ধন্যবাদ তোমাকে! :ওমা কিসের জন্য?! আমি আবার কি করলাম?! :এই যে আমাকে এতো প্যারাদায়ক সপ্তাহ শেষে কাশফুল দেখতে নিয়ে আসার জন্য।  :উম! তাহলে তোহ আমারও তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত!  :কেনো? :কারণ আপনি এই প্যারাদায়ক সপ্তাহে মানসিকভাবে আমাকে অনেক সাহায্য -সহযোগিতা করেছেন! তাছাড়াও আজকে বৃহস্পতিবার আমাদের চিলিং ডে,  এমনিও প্ল্যান ছিলো অনেক কিছু! শরীরের ক্লান্ততার কারণে এই হালকা-পাতলা প্ল্যান।  :সেটা জানি!  আমি জানি তোমার আজ মন খারাপ।  :কে বললো? মোটেও না।হিস্টোলজির ভাইভা ভালো হয়েছে, ছবি-লেখা সব শেষ করেছি,আর তার আগের দিনের ভাইভাও অনেক ভালো হয়েছে! মন একদম ঠিকঠাক!  :আমার কাছে থেকে লুকিয়ে লাভ কি বলো তোহ? আজ ০৭ অক্টোবর!  আর এইদিনে যে তুমি নিজেকে যে লো ফিল সেটা আমার থেকে কেউ ভালো জানবে না।  :আরেহ ওমন কিছু না!  এই তারিখ তো প্রতিবছর আসবেই! আর একবার হলেও নিজের ব্যর্থতা মনে করা উচিত!  তাতে মনের মনোবল শক্ত হয়। :এইসব ভেবে কেনো নিজেকে এমন রাখো! তোমার যেটা ইচ্ছে ছিলো সেটা তুমি পড়ছো! এতে কেনো তুমি নিজেকে.... :প্লিজ আমরা এই টপিকে কথা না বলি?! :নাহ! আজ আমি শুনতে ...

100 Words Part-01 (Articular Facet)

100 Words   (01-Articular Facet) হোস্টেলের কাছে আসার পর, তার হাতগুলো যে ধীরে ধীরে কাপতে শুরু করেছে তা আমার বুঝতে একটু দেরি হয়নি। শেষ ৫/৬ দিন ধরে টানা পরীক্ষা দিতে দিতে আমরা দুইজনেই ক্লান্ত।  তাই আজ হালকা রিফ্রেশমেন্ট-এর জন্য দুজনে একটু ঘুরতে গিয়েছিলাম।তার চেহারা অনেকটা শুকিয়ে গিয়েছিলো, চোখ হালকা ভিতরের দিকে চলে গিয়েছিলো আর হাতে কলমের এলোমেলো দাগ। প্রেসার, চিন্তা আর একগাদা পড়াশুনা সবমিলিয়ে তার মনে যে একটা ভয় তৈরি হয়েছিলো সেটা আমি ২/৩ আগেই বুঝেছিলাম কিন্তু পরীক্ষা নামক গন্দিতে আমরা দুজনেই হারিয়ে গিয়েছিলাম তো বটেই,তার সাথে আমাদের ছোট্ট-মিষ্টি ভালোবাসা গাইটনের ভারে চাপা পড়ে গিয়েছিলো! ভিসেরা আর বোনস এর মাঝে ব্যস্ত আমরা যে কখন একে-অপরের সাথে কথা বলতেই ভুলে গিয়েছিলাম সেটা নিজেদের নজরে খুবই পরে এসেছে। হয়তো মাইক্রোস্কোপ দিয়েও আমাদের ভিতরের অনুভূতি দেখানো মুশকিল হয়ে যেতো এই সময়ে। কার্বহাইড্রেট,প্রোটিন, লিপিড,ভিটামিন আর পানি ঠিকই পড়েই যাচ্ছিলাম,কিন্তু নিজেরাই তা নিজেদের জন্য খেতে ভুলে যাচ্ছিলাম সেটাও আমাদের মাথায় কখনো আসে নি। আজ হয়তো কিছুক্ষণের জন্য আমরা একে-অপরের পাশে ছিলাম কিন্তু ...

It's my LOVE (Now or Never)

সহজ মিশন!  হাতে ৫০০ টাকা, সাথে ৫০ টাকার ভাংতি! কানে হেডফোন, হাতে ঘড়ি (স্মার্টওয়াচ যাতে নিজেকে একটু স্মার্ট লাগে) এবং এলোমেলো প্ল্যান! উম্ম! সাথে কাধে ব্যাগ থাকা দরকার! আ্যাডভেঞ্চার ফিল হওয়া দরকার হালকা! Let's Goooo!! 💥💥 :প্রত্যয়, ভাত খেয়ে বের হউ!  আর গাড়ির ড্রাইভার আসতেসে!  তাই গাড়িতে যাও!  আম্মাজান সুখবর আর দুখের খবর একসাথেই দিলো! এই যাত্রায় বাস ভাড়া ৪০ টাকা বেচে যাবে 😅😅😅 তাড়াতাড়ি খাওয়া শেষ করে ভো দৌড় দিলাম নিচে, আর ড্রাইভার আংকেলকে বললাম, চলেন!🔥🔥 কানে হেডফোন নিয়ে চালু করলাম আজকের থিম সং -- "It's my life-- Bon Jovi" ১০ মিনিট পর, আসাদগেটের কাছে এসে It's my life গান স্লো মোশনে চলা শুরু করলো আমার মাথায়!  কারণ, জ্যামমমমমম!  ঢাকা শহর জ্যাম ছাড়া কল্পনা করাও মুশকিল! আমার সুন্দর ১০ মিনিটের যাত্রা পরিণত ৩০ মিনিটে!  ধানমন্ডি ৩২ আসার সাথে আমি অজয় দেবগান স্টাইলে গাড়ি থেকে নামলাম ,কিন্তু কিন্তু কিন্তু গিফট শপ বন্ধ!  আরেহ লকডাউন তো পরশু থেকে!!  আজকেই অফ করছে কেন!  হ্যাডা! বেশি সচেতন মানুষ! (আর এইদিকে আমি এক ডোজ ভ্যাকসিন দেওয়া পাবলিক) নেমেছিলাম...

কোনো একদিন

১৫ ফেব্রুয়ারি ২০১৫ কোনো এক টিভি চ্যানেলের সংবাদে.... : আজ ভোর ৬ টায় "ক"-স্থানে দুইটি লাশ পাওয়া গিয়েছে, এখনো লাশের কোনো পরিচয় বা ডিটেইলস পাওয়া যায় নি! পুলিশের তদন্ত চলছে, বিস্তারিত পরবর্তীতে জানানো হবে! তবে ধারনা করা হচ্ছে যে, এইটা এক ধরনের খুন এবং গতকাল রাতের এই দূর্ঘটনা হয়েছে!।।।।।। ১৪ ফেব্রুয়ারী ২০১৫, রাত ৯ টায়... রায়হান শ্রুতিকে প্রোপোজ করলো, এবং শ্রুতি খুশি হয়ে রায়হানের দেওয়া আংটি হাতে পরে জড়িয়ে ধরলো! আমি দূর থেকে তাদের দুজনকে দেখছি! চোখের পানি শুকিয়ে গিয়েছে, তাই চোখ শুকনা ছিলো কিন্তু হাত মুঠো করে নিজেকে শক্ত করে  ধরে রেখেছিলাম! তাদের দুজনের প্রথম চুম্বনের সাক্ষী হয়তো আমিও হলাম,  দৃশ্যটি দেখার জন্য আমি হয়তো প্রস্তুত ছিলাম না, কিন্তু দেখতে হলোই!  আমি নিজেকে ঐ স্থান থেকে সরিয়ে অন্য জায়গায় নিলাম! এইসময় একটা সিগারেট দরকার! সিগারেটের ধোয়ায় ভেসে উঠছিল আমার আর শ্রুতির সেই সকল দিনগুলো......  (৩ বছর পূর্বে) : শ্রুতি, পড়া শেষ তোর?  : হ্যা আপাতত শেষ!  পরীক্ষা কেমন হয় দেখা যাক!  : সেইটাই, hope for the best! : দোয়া করিস রে! বাট আজকের বিকেলের প্ল্যান হচ্ছে তো? :...

কোনো এক হঠাৎ সন্ধ্যাে

    : বলেন তো কতক্ষণ দেরি করলেন? :আরে বাবা! শাড়ি পরতে টাইম লাগে এবং বাসায়ও ম্যানেজ করা লাগে বুঝলা!  সরি :( :বুঝছি বুঝছি!  আমি হলে এতোক্ষণে আমাকে রাস্তায় মেরে ফেলতা কথা শুনিয়ে😅 :তুমি এখন ঝগড়া করবা নাকি যাবা? : আপনাকে সুন্দর লাগছে তবে 😅!  চলেন যাই!  (সি এন জি তে শিল্পকলায় যাত্রার উদ্দেশ্যে)  অনুভূতিটা অন্যরকম মনে হচ্ছিল! মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা আমার পাশে বসে আছে,কিন্তু একথা তাকে বলা যাবে না কেননা মেয়েদের বেশি প্রশংসা করলে তারা আকাশে উড়ে!!! আর আজকে তাকে উড়তে দেওয়া যাবে না,আজকে তার হাত ধরে ঘুরার দিন আমার ^_^) : আচ্ছা শুনো তো,আমার সবকিছু ঠিক আছে তো!  : হ্যা ঠিক আছে তো!  শুধু......  (কপালের টিপটা ঠিক করে দিলাম) এবার সব ঠিক আছে ^_^♥ :ধন্যবাদ স্যার! আচ্ছা বলো তো femoral nerve এর root value কত বলো তো? : তুমি আমার এখন আইটেম নিবা? : বলো,কালকেই না আইটেম দিলা😅😅 :L2,L3,L4, পারি বুঝলা😅  : বাবারে! ঠিক আছে আজকে আপনাকে মাফ😅 .... .... : এই ছাতায় আজকে আমার একটা ছবি কিন্তু লাগবেই!! : জানতাম এমন কিছুই বলবা!  দিবো সব দিবো! ...

২ ঘণ্টা (Some time with you)

  ( সম্পূর্ণ গল্প এবং এর চরিত্র কাল্পনিক ) -এই ব্যস্ত শহরের মধ্যেও যে আজ ভালোবাসার গল্পগুলো জায়গা পাচ্ছে,সেটা অনেক ভাগ্যের ব্যাপার.। কিন্তু সকল ভালোবাসার গল্পেরই কি সুন্দর শেষ রয়েছে!? হয়তো আপনাদেরও জানা নেই আমারও জানা নেই!  . মিরপুর-১ যেখানে মানুষের যেমন অভাব নেই, ঠিক তেমনি মানুষের ব্যস্ততারও অভাব নেই! এই সকল ব্যস্ততার মধ্যেও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়!  এক বৃদ্ধ বিক্রেতার কাছে থেকে ফুচকাওয়ালা নিজে পান কিনে তার সাথে কিছুক্ষণ কথা বললো! ক্লান্ত দুই বিক্রেতার মধ্যকার হাসিটি ছিলো অন্যরকম! ঠিক সেই ফুচকার দোকানে প্রেমিক-প্রেমিকা এক প্লেটে ফুচকা খাচ্ছে!  আর ঠিক সেই ফুচকার পাশের রাস্তায় এক বৃদ্ধ দম্পতি হাত ধরে হাটছে!  বয়স ঠিকই বেড়েছে কিন্তু একে অপরের উপর ভরসা এখনো কমে নি!  এতো কিছু দেখতে দেখতে মাত্র ৩০ মিনিট পার হলো!  ও।! হ্যাঁ  আমি একজনের অপেক্ষা করছি৷ সে বললো চলে আসবে এখুনি!  তাই এই সুযোগে আশেপাশের পরিবেশ দেখে ফেলছি আর অনুভব করছি!  ঢাকার এই ব্যস্ত রাস্তা আর এরই মাঝে আটকে পড়ে আছে হাজারো গল্প!  হোক সেটা ভালোবাসার অথবা অন্য কোনো কষ্টে...

তুমি,আমি আর কবিতা (TALE-2: Leicester City)

তুমি,আমি আর কবিতা গল্প-২ লেস্টার সিটি ১৬ অক্টোবর,২০১৯ -- আমার সাথে কথা না বললে সব ঠিক হয়ে যাবে তোমার? -- না, ঠিক তেমনটা নয়!  -- প্রত্যয়, তুমি নিজের সর্বোচ্চ দিয়েছো, এখন বাকিটা তো আল্লাহর হাতে তাই না? --হ্যাঁ, তবে সবসময় আমিই কেনো? :'(   -- আরেহ বোকা ছেলে রে! সবারই মনে হয় তার সাথেই এমন হয়!  এখন তাই বলে কি সবাই থেমে আছে!  -- আচ্ছা পরে কথা বলি আমরা!  -- না পরে কথা না! আজকে দেখা করতে পারবে? অনেকদিন ফুচকা খাওয়া হয় না!  -- আচ্ছা আমি জানাবো নে!   -- খেয়াল রেখো এবং মাথায় প্লিজ উল্টা-পাল্টা কিছু নিয়ো না!  আর যদি আসেও তাহলে আন্টি আর আমার কথা মাথায় রেখো বুঝলে!  -- আচ্ছা ম্যাডাম!  ১৮ অক্টোবর,২০১৯ -- বুঝলাম ফোন ধরবে না, বাট থাকো কিভাবে কথা না বলে!  -- ইচ্ছা করছিল না! তুমি এখানে এলে কিভাবে? আমি এখানে কে বললো তোমাকে? -- আমাদের প্রেম হয়তো বেশিদিনের নয়, প্রত্যয়! তবে তোমাকে আমার বুঝতে ৫ সেকেন্ডের বেশি সময় লাগে না!  বুঝলে? -- বুঝলাম, বাট আজকে ভালো লাগছে না বিভর! কেমন জানি সব এলোমেলো হয়ে গ...

অদ্রি

জানি না দূর থেকে তার চুলগুলো দেখে দৌড়ে গিয়ে তার পিছু নিলাম কিন্তু ব্যর্থ :( অজানা সেই উড়ো চুলগুলো আর পাওয়া যাবে না হয়তো! কিন্তু সে শাড়ি পরেছিল না! দূরের নজর যে এ ভালো হবে তা নিয়েও নিশ্চিত ছিলাম না! ;) উড়ো উড়ো মন নিয়েই সকলের সাথে কথা বলছিলাম, ছবি তুলছিলাম এমনকি পুরোনো কারো দেখাও পেয়েছি কিন্তু মন যায়নি সেদিকে! শুধু খুজে বেড়াচ্ছিলাম তাকে!!  এত মানুষের মাঝে কিভাবে যে খুঁজে বের করবো বলা মুশকিল!! যেহেতু দূরত্ব বেশি তবুও দেখেছি তাকে আমি তখনই বুঝতে পারলাম যে ভালোই লম্বা ছিল সে! প্রথমেই বাধা!! লম্বা কেনো :'( হুরর!!  আগে দুখ পেয়ে লাভ আছে নাকি! আগে খুঁজে বের করি তারপর দেখা যাবে নে!! সকালের সূর্যের তাপে অতিষ্ট আমি ঠিক সেই মূহুর্তে.... -- হ্যালো, কেমন আছো?? -- আমি ভালো আছি, তুমি?? -- এইতো ভাল!! আমার এই বন্ধুটা কেমন জানি ভালো করে কথাই বলে না!! কিন্তু আমি যখন পিছনে ফিরে চলে যাব ঠিক তখনই যা চোখে পরলো তা আমি কল্পনাও করতে পারিনি!! হয়তো মনে হচ্ছিল লাল শাড়ি -সাদা পাঞ্জাবীর প্রথা আজ ভেঙে লাল জামা- সাদা পাঞ্জাবীর প্রথা চালু করি! আর ইচ্ছা করছিল লম্বা মেয়ের সাথে যে খাটো ছেল...

এপার/ওপার

(উক্ত গল্পের সকল চরিত্র কাল্পনিক! গল্পের কাহিনী কারো জীবনের সাথে মিলে গেলে তার জন্য লেখক কখনোই দায়ী নয়!) বর্তমানের মানুষরা আসলেও ভার্চ্যুয়াল প্রেমকাহিনীতে বিশবাসী নয় অথবা তাদের কাছে এরকম গল্প কেবলমাত্র সিনেমা অথবা নাটকেই সম্ভব বলে মনে হয়! কিন্তু আমার ক্ষেত্রে এমনটা নয়! বলা যেতে পারে আমি নিজেও এসব ফেইসবুক কেন্দ্রিক ভালবাসা পছন্দ করতাম এমনকি মনেও করতাম না যে এধরণের ভালবাসা আসলেও টিকে থাকে কিনা! কিন্তু কে জানতে এই ফেইসবুক আমাকে আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে দেখা করাবে! মার্ক জুকারবার্গ  ফেইসবুক আবিষ্কার করেছিল মানুষের কমিউনিকেশন এর জন্য কিন্তু কে জানতো মানুষ এই ফেইসবুক দিয়ে প্রেম-ভালবাসা এমনকি সংসার পর্যন্ত গড়ে তুলবে! আমার গল্প বরাবরের মতো সবার মতো হলেই এর মধ্যে ছিল কিছু ভালবাসার রং,সংস্কৃতির ছোয়া এমনকি ছিল দুটি ভিন্ন শহরের গল্প! কে জানতো এপার-ওপার আজ এক বিন্দুতে যুক্ত হবে ♥ আমি রায়হান! নিজের ভালবাসার গল্প বলতে অনেক আগ্রহী কেননা ঘটনা কিংবা গল্প দুটই এতো সুন্দর যে নিজের মনের স্মৃতি এখনো গেথে আছে! আমার মনে হয় তন্বীও ভুলে নি!! এখন জিজ্ঞাসা করতে পারেন তন্বী কে...

সেই তুমি

নিস্তব্ধ এক আবহাওয়ায় মেঘ আর সূর্য যখন একসাথে লুকোচুরি খেলছে, তখন মৃদু হাওয়ার ঐ পরিবেশে ছোট্ট পাখিদের কিচিরমিচির আওয়াজও স্পষ্টভাবে শুনা যাচ্ছিল! হঠাৎ জানা-অজানা মানুষগুলোর মাঝেই এক দীর্ঘ সময় পর নীল আর রাহি দেখা হলো!! মনোরম আবহাওয়ায় দুজন দুজনের দিকে অবাক হয়ে চেয়ে রইলেও পাখির আওয়াজে তাদের দৃষ্টান্ত ভঙ্গ হলো! -- কেমন আছো তুমি? -- অইতো আগের মতোই ভালো আছি! তোমার কি অবস্থা? -- হ্যা অনেক ভালো আছি! অনেক খুশিও আছি!! তারপর নীল দিনকাল কেমন যাচ্ছে? এখন কি করছো? -- ভালোই! এখন আর কি করবো! ডাক্তার হয়েছি, নিজের স্বপ্ন পূরণ করেছি! আর কি লাগে!! --- আচ্ছা, তারপর.... --- তারপর কি?? বলো! আগের মতোই আছো তুমি এখনো! সেই কনফিউশন ভাবটা রয়েই গেলো তোমার মাঝে! --- না না!  ঠিক তেমনটা না!  তোমার লাইফে কেউ নেই এখনো? কাউকে ভালোবাসো না আর? -- হ্যা ভালোবাসি! একজনকে ভালোবাসি! অনেক ভালোবাসি! --- কেমন দেখতে সে? নাম কি? তুমি খুশি তো? --- এতো প্রশ্নের জবাব দেওয়াটা মুশকিল কেননা সব কিছু সব সময় বোঝা যায় না! কিন্তু জানো ও আমার এখনো অনেক খেয়াল রাখে!! আমাকে অনেক ভালোবাসে! ওকে শাড়ি পরলে অপূর্ব সুন্দর লাগে...

অতপর কনফেশন ৪ (Music expresses Love)

আজই আপনার ভালবাসার জন্য গানের ভিডিও আমাদেরকে মেইল করুন এবং জিতে নিন ভ্যালেন্টাইনস ডে তে আমাদের অনুষ্ঠানে আসার সুযোগ!! ক্লোজ-আপ নিবেদিত "ভালবাসার গান" দেখুন ১৪ই ফেব্রুয়ারি এনটিভির পর্দায়! ইমন টিভি বন্ধ করে দিল। এবং ভাবতে লাগলো সে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং তার স্বপ্ন পূরণ করবে! (১৪ই  ফেব্রুয়ারি) -সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান!  -- ক্লোজ-আপ নিবেদিত "ভালবাসার গান" এই প্রতিযোগিতায় ১২০০ এর চেয়েও বেশি গান পেয়েছি!  কিন্তু তার মধ্যে থেকে যে বিজয় হয়েছে সেই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকবে এবং তার সেই গানের সাথে সাথে আমাদেরকে তার ভালবাসার গল্প বলবে!  দর্শকবৃন্দ আজ আমাদের এই প্রতিযোগিতার বিজয়ী হয়েছে শামসুল আহমেদ ইমন। এবং তার অসাধারণ গান আমাদের বিচারকদের মুগ্ধ করেছে ♥ স্বাগতম জানাচ্ছি ইমনকে!!  --অভিন্দন ইমন আপনাকে! কেমন লাগছে?  -- জি ভালোই লাগছে এবং হালকা নার্ভাস লাগছে!! --১২০০ গানের মধ্যে আপনার গান সিলেক্ট হলো এব্যাপারে কিছু বলবেন? -- গানটা আসলে তার জন্য লেখা যে আমাকে আজও ...

নিবেদিতা ( A Dream of Silence Love)

আন্টি হঠাৎ এভাবে ফোন দিয়ে বাসায় ডাকবে তা ভাবিনি! তবে আন্টিকে অনেক চিন্তিত মনে হচ্ছিল, হয়তো সিরিয়াস কোনো কথা বলবে! উম.... আবার ঐ কথাগুলো না তো আবার? না নাহ!  এটা হতেই পারে না! নিজের সাথে এভাবে প্যাক প্যাক করতে করতে হঠাত তার ফোন এসে গেলো!  নামটা দেখলেই মন ভালো হয়ে যায়!  মিষ্টি-মধুর এই নামে এক অপূর্ণ আনন্দ লুকিয়ে থাকে যা প্রকাশ্য নয়! আমি ফোনটা ধরলাম। --- হ্যা বল!  কি হয়েছে? --- তুই কই? --- কেন তোর বাসায় আসতেসি!! কোনো আকাম করছিস নাকি? --- আয়!  তাড়াতাড়ি আয়! --- কিন্তু শোন..... গেলো... কেটে গেলো!  যেই মেয়েটি সর্বদা হাসিখুশি থাকে আজ তাকেই চিন্তিত মনে হলো!  ব্যাপারটা সুবিধার না! আমার এখনো মনে আছে, ও যেদিন আমাকে ওর বাবা-মা এর সাথে পরিচয় করে দিতে গিয়েছিল সেদিন ও ঠিকই এভাবে চিন্তায় ছিল আর আমার কথা না বলি! মনে হচ্ছিল ওর বাবা-মা ছেলে দেখতে এসেছে! কিন্তু নিজের মেয়ের বন্ধু দেখতে গিয়ে আন্টি-আঙ্কেল যা যা জিজ্ঞাসা করেছিল তা ভুলার মতো নয়!  আসলে ঐ দিন্টা আমি এতো ভয় পেয়েছিলাম যা আমি আমার ভর্তি পরীক্ষাতেও হইনি! ঢাকা শহরের কোনো ভরসা নেই!  কখন যে ম...