Skip to main content

Posts

Showing posts with the label Realistic

Dream 2

আজ স্বপ্ন কেনা-বেচা হচ্ছে টেবিলের নিচে হয়তোবা ফোনে-ফোনে, হয়তো আড়ালে! ব্যাপারটা অনেকটা সুন্দর তাই না? তবে কি টাকা দিয়েই স্বপ্ন কেনা যাবে?? টাকার কাছে কি সাধনা,পরিশ্রম হেরে যাবে? নাকি ভাগ্য কখনোই সাথে থাকবে না? হাজারো প্রশ্ন মনে কিন্তু উত্তর একটাই দিনশেষে এবং সেটা হলো তুমি ব্যর্থ! ..... .. ..... মাত্র ৩০ মিনিটের মতো ঘুম হলো! আজকের সকালটা অন্যদিনের সকালের মতো হবে না!  আকাশটাও অনেকটা মেঘে ঢাকা!! নামায শেষ করে বারান্দার দরজার সামনে আবারো বসলাম এবং গত ৪মাসের মতো আজকে বই হাতে নয় বরং আজকে খাতা-কলম নিয়ে হিসাবে বসলাম! অন্যান্যদিনের মতো সূর্য ঠিকই উঠেছে তবে নিজের মনে -মাথায় হাজারো ব্যথা,চিন্তা,ভাবনা ঘুরপাক করছিলো! কি ভেবেছিলাম কি হলো? ভাগ্যের এক নির্মম পরিহাস! হিসাব করে দেখলাম বাবা প্রায় ১লক্ষ ১০ হাজার এর মতো খরচ করেছে আমার পিছনে গত ৪ মাসে! নিজের শ্রমের কথা ভাবলাম,মায়ের জেগে থাকা এবং চিন্তায় থাকা সময়গুলো ভাবলাম! বড় ভাইয়া -আপুদের আমার উপর যে ভরসা -বিশ্বাস সেটাও ভাবলাম! ফলাফল কিন্তু এখনো শূন্য! মাথায় এলো হাজারো মানুষের ভবিষ্যৎ কটুক্তি! কে কি বলবে! কল্পনায় সব ভেসে...

Honesty !! Exist or Not?

-- বন্ধুরা ,ওদের জীবন দেখেছো ! ওরাও আমাদের মতো কিন্তু ওরা কেনো স্কুলে যায় না :[ -- হ্যা, ঠিক বলেছিস! অভাবে পড়ে থাকা জীবনে ওরা আমাদের থেকে অনেক পিছিয়ে !! রাস্তার ধারে পড়ে থাকা মাঝ-বয়সস্ক ছেলেমেয়েদের দেখে তারা তাদের জীবন নিয়ে ভাবতে লাগলো!! কেননো না তারাও মানুষ তবে তারা কেনো তাদের অধিকার ভোগ করতে পারছে না ! --- দাদু দাদু !! আজ স্কুল থেকে ফেরার পর রাস্তার ধারে অনেক দরিদ্র শিশুকে দেখলাম।ওরা কি পড়ালেখা করতে পারে না ? ওদেরও তো ইচ্ছা আছে !! কিন্তু ?? --- আরে দাদু ভাই !! ইচ্ছা থাকলেই কি হবে বলো ? পড়ালেখার জন্য আরো কত কিছু লাগে দেখো !!স্কুলের ফি,জামা-কাপড় ,ব্যাগ আরও কত কি!!! --- তবে কি আমরা কিছুই করতে পারি না ?? ---হ্যা পারি ,তবে কতজনের জন্য করবে বলো ?? --- দাদু,আমরা যদি ৫ জনের জন্যও কিছু করি তবে আমদের দেখে আরো ২-৩ জন মানুষ করবে!! এভাবে কি হতে পারে না ?? (১০ বছরের নাতির কথা শুনে দাদা আবেগে আপ্লুত হয়ে পড়লো) --হ্যা অবশ্যই হবে। দাড়াও !! (দাদু তার ব্যাগ থেকে ১০ হাজার টাকা বের করলো। এবং নাতি তার ছোট্ট ব্যাংক থেকে ১০০০ টাকা বের করলো !!) --- আরেহ বোকা !! তোমার দেওয়া লাগবে না !! আম...

We don't Growup 2

কারো জন্য কিছু করলে যে তার প্রতিদান পাওয়া যাবে তা সবক্ষেত্রে সম্ভব না! কিন্তু দুইজন মানুষ আছে যাদের জন্য কিছু করলে প্রতিদানের সাথে সাথে ভালবাসাও এবং সাথে যে আনন্দ পাওয়া যাবে তা আসলেও ব্যাতিক্রম !! মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু তারা কোনো প্রিয়তমার নাম,ভালবাসার নাম অথবা স্বজন এর নামও নেয় না!  বিপদে পড়লে তারা কেবল মাত্র বাবা -বাবা অথবা মা-মা করে! বিপদে মানুষ বলে-- "ওরে বাবা,ওরে মা!  আর আল্লাহ এর নাম স্মরণ করে! কিন্তু বলে না --"ওরে বউ,  ওরে ললনা! " আরও কত কি!! আর মানুষ বড় বড় হওয়ার সাথে সাথে নিজেরা সাবলম্বী হয়ে উঠে এবং বাবা-মা কে দূরে পাঠিয়ে দেয়, পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে :'( বাবা-মা কে ভালবাসার জন্য কোনো টাকা-পয়সা লাগে না, কোনো ধন-দৌলত লাগে না কেবল দরকার ভালো মন। আর বাবা-মা কে ভালোবেসে যে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তা কিন্তু নয় বরং বাবা-মা এর জায়গায় সর্ব উচ্চতায় যেখানে কোনো দিন কেউই পৌঁছাতে পারবে না।আর আমরা যতই বড় হই না কেন, তাদের কাছে আমরা চিরকাল সন্তানই থাকবো!♥ পরের মানুষ এর জন্য কিছু না করে নিজের বাবা-মাকে ভালবাসুন এবং তাদের খুশি রাখুন!  দেখবেন নিজের মধ্...

বৃদ্ধাশ্রম

দীর্ঘ ১০ ঘণ্টা পর পুলিশ তাদের কার্জক্রমে সফল হয়েছে। এই মাত্র জানা গেল যে, "বৃদ্ধাশ্রম" গ্রুপের দলনেতা সহ আরো ৪ জন আটক। গত তিন ধরে এই গ্যাং বিভিন্ন বাড়িতে চুরি করে যাচ্ছে এবং সাথে একটা করে চিরকুট দিয়ে যাচ্ছে। প্রতিটি চিরকুটের লেখা দেখে পুলিশপক্ষ কিছুই বুঝে উঠতে পারে না! থাকুন আমাদের সাথে এবং লাইভ আপডেটের মাধ্যমে জানতে শেষ পরিস্থিতি। ----আমি জুয়েল রানা, খবর ঢাকা। (দেশের অবস্থা এখন চরম বিপর্যয়ে।র‍্যাব আর পুলিশ মিলে দেখি সত্য উতঘাটন করতে পারে নাকি!এ ধরণের চুরি যদিও সবসময় দেখা যায় না তবে দেখি তাদের কারণ্টা কি!) পুরো দেশের জনতা চোরদের লক্ষ্য এবং কারা চোর এটা জানতে ব্যাকুল। সবার মনে কেবল একটাই কথা কারা এবং কেন? কিছুক্ষণ আগে জানা গেল বৃদ্ধাশ্রম দলের সকলকে রিমান্ডে আনা হয়েছে। জনতাকে পুলিশবাহিনী নিরাপদ থাকতে বলছে এবং তাদের সুরক্ষিত রাখার দায়ভার তারা নিয়েছে। উক্ত ঘটনাস্থলে উপস্থিত জুয়েল রানার কাছে আমরা একটি বিরতির পর যাবো। অতএব সাথেই থাকুন। ঘটনাস্থল (রিমান্ড কক্ষ) -- স্যার,স্যার! -- কি হয়েছে? -- দলের মেম্বারদের মুখোশ খোলা হয়েছে! -- তো এমন কি হয়েছে? তুমি এতো ঘামছো কেন?...