Skip to main content

Posts

Showing posts with the label Confession Series

অতপর কনফেশন ৪ (Music expresses Love)

আজই আপনার ভালবাসার জন্য গানের ভিডিও আমাদেরকে মেইল করুন এবং জিতে নিন ভ্যালেন্টাইনস ডে তে আমাদের অনুষ্ঠানে আসার সুযোগ!! ক্লোজ-আপ নিবেদিত "ভালবাসার গান" দেখুন ১৪ই ফেব্রুয়ারি এনটিভির পর্দায়! ইমন টিভি বন্ধ করে দিল। এবং ভাবতে লাগলো সে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং তার স্বপ্ন পূরণ করবে! (১৪ই  ফেব্রুয়ারি) -সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান!  -- ক্লোজ-আপ নিবেদিত "ভালবাসার গান" এই প্রতিযোগিতায় ১২০০ এর চেয়েও বেশি গান পেয়েছি!  কিন্তু তার মধ্যে থেকে যে বিজয় হয়েছে সেই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকবে এবং তার সেই গানের সাথে সাথে আমাদেরকে তার ভালবাসার গল্প বলবে!  দর্শকবৃন্দ আজ আমাদের এই প্রতিযোগিতার বিজয়ী হয়েছে শামসুল আহমেদ ইমন। এবং তার অসাধারণ গান আমাদের বিচারকদের মুগ্ধ করেছে ♥ স্বাগতম জানাচ্ছি ইমনকে!!  --অভিন্দন ইমন আপনাকে! কেমন লাগছে?  -- জি ভালোই লাগছে এবং হালকা নার্ভাস লাগছে!! --১২০০ গানের মধ্যে আপনার গান সিলেক্ট হলো এব্যাপারে কিছু বলবেন? -- গানটা আসলে তার জন্য লেখা যে আমাকে আজও ...

অতপর কনফেশন ৩

তিন দিন ফেস্ট শেষ করার পর ক্লান্ত অবন্তিকা বাসায় এসে এক বিরাট ঘুম দিল। ঘুম ভেঙে সে দেখলো তার ফোনে তার বন্ধু রাহির ১৩ মিসড কল! ঘুমন্ত অবস্থায় সে রাহিকে ফোন দিল! -- হুম দোস্ত বল! -- কই তুই? --- বাসায়! কেন কি হয়ছে? -- তাড়াতাড়ি এফবি  তে যা! কাহিনী কি দেখ! -- কেনো কি হয়ছে? -- তুই আগে দেখ!! রাহির কণ্ঠ শুনে একটু ভয় পেল অবন্তিকা! তাড়াতাড়ি ফেবুতে ঢুকে সে দেখলো তাকে একটা পোস্টে অনেক ফ্রেন্ডই মেনশন করেছে! সে পোস্টটি ওপেন করে দেখলো যে পোস্টটি কনফেশনের! সাথে তার একটা Skech করা ছবি ♥ " X College" Crushes and Confessions Post No- 158 প্রিয় অবন্তিকা, শুরুটা টলস্তয়ের একটা উক্তি দিয়ে করি! “ The whole world is divided for me into two parts: one is she, and there is all happiness, hope, light; the other is where she is not, and there is dejection and darkness...” ― Leo Tolstoy, War and Peace  :) কথাটার মর্ম এখনো ঠিক মতো আমি বুঝি নি তবুও কেনো জানি ভালো লেগেছে! আর আমার She যে তুমি তা অনেক সময়ের পরই বুঝেছি ♥ শুরুটা আমাদের কলেজের ফেস্টে ♥ প্রথম দেখাটা তেমন আকর্ষণীয় নয় তবে ...

অতপর কনফেশন ২

বাইরে বৃষ্টিতে আচ্ছন্ন প্রকৃতি আর রুমের ভিতরে এসির মধ্যে ব্যস্ত সকল শিক্ষার্থীর মধ্যে তুমিই কেন ব্যতিক্রম? এসির মৃদু হাওয়া যতই ঠান্ডা করুক না কেন, বাইরের বৃষ্টির প্রতিটি ফোটা তোমার আর আমার গল্পের কথা বলছে! প্রতিবারের মতো আজও তোমাকে অন্যরকম লাগছে! চুপচাপ হয়ে বেঞ্চে বসে ফোন টিপতেসো আর আমি বোকার মতো তাকিয়ে থাকি তোমার দিকে! তোমার সেই নিষ্প্রাণ চোখ দুটো কেবল ফোনের চারকোণা স্ক্রিনের দিকে চেয়ে থাকি এবং আমি তোমার ঐ মনোযোগটা না দেখে থাকতে পারি না! জানো আজকে তোমার চুলগুলো কেন জানি অনেক ভালো লাগছে! ♥ এত্তো সুন্দর করে কিভাবে চুল বাধো তুমি? কিন্তু অপূর্ব তখনই লাগে যখন তুমি তোমার বাধা চুল সামনের দিকে নিয়ে আসো! তুমি নিজেও জানো না তোমাকে কতটা সুন্দর লাগে তখন! এমনই রেখো চুলকে, অনেক মানায় তোমায়! তোমার হাসি নিয়ে বলার মতো উপমা আমি খুজে পাইনি, পেলে জানিয়ে দিবো! ♥ চশমা পরা বালিকার দিকে তাকালে কেন জানি পদার্থবিজ্ঞানের সকল সূত্র সহজ হয়ে যায়!  জটিলতর গাণিতিক সমস্যাগুলোর উত্তর তোমার দিকে তাকালেই মনে সমাধান হয়ে যায়! ♥ এমনভাবে চললে আমাকে প্রতিদিন ২ ঘন্টা সময় দিলে আমার অপ্রিয় ফিজিক্সকে তুমি আমার কাছে...

অতপর কনফেশন

বৃষ্টির এই আবহাওয়াতে বাইরের মৃদু বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ এবং ঢাকার কোলাহলময় ব্যস্ত রাস্তায় অসুস্থ নিজেকে বরই অসহায় লাগছিল! উদ্দেশ্য কাওরান বাজার হলেও মনে চাচ্ছিল যেন হারিয়ে যাই এই মৃদু শুভ্র আবহাওয়ার এক নিস্তব্ধ পরিবেশে, যেখানে পাশে বসে থাকবে হয়তো আমার প্রিয় অচেনা এক প্রেয়সী♥, আশেপাশে থাকবে ফুলের সুভাস এবং হালকা বাতাসের সেই শনশন আওয়াজ যেন নিস্তব্ধ পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে! সুন্দর এই কল্পনা ভাঙার জন্য কোনো অদ্ভুত আওয়াজ প্রয়োজন হয়না! কোনোরকম এক তীব্র আওয়াজ পেলেই চলবে! তেমনটাই ঘটলো!! হেল্পার মামার সেই ফার্মগেট, গুলিস্তান, শাহবাগের চিল্লানী আবারো আমাকে ফিরিয়ে আনলো বাস্তবতার সেই ব্যস্ততায়! উঠলাম, বসলাম! কিন্তু হেল্পার মামার চিল্লানী ক্রমানয়ে বাড়তে লাগলো!আমি আবারো চিন্তায় ডুবার আগেই আমার চোখে পড়লো মাথার উপরের ছোট্ট একটা ফ্যান!! বাহ! কত্ত সুন্দর ফেসেলিটিস জনগণের জন্য! কিন্তু ব্যস্ত কোলাহলময় মানুষ তা নিয়ে না ভেবে ফাউল জিনিস নিয়ে ভাবতে থাকতে!! হেল্পার মামার সাথে প্যাসেঞ্জারের ভাড়া নিয়ে চিল্লানী এবং আশেপাশের মানুষের আজগুবি কাজ দেখতে দেখতে বিআরটিসি এর দোতালা বাস এসে থামলো ফার্মগেট!!...