বাইরে বৃষ্টিতে আচ্ছন্ন প্রকৃতি আর রুমের ভিতরে এসির মধ্যে ব্যস্ত সকল শিক্ষার্থীর মধ্যে তুমিই কেন ব্যতিক্রম? এসির মৃদু হাওয়া যতই ঠান্ডা করুক না কেন, বাইরের বৃষ্টির প্রতিটি ফোটা তোমার আর আমার গল্পের কথা বলছে!
প্রতিবারের মতো আজও তোমাকে অন্যরকম লাগছে! চুপচাপ হয়ে বেঞ্চে বসে ফোন টিপতেসো আর আমি বোকার মতো তাকিয়ে থাকি তোমার দিকে! তোমার সেই নিষ্প্রাণ চোখ দুটো কেবল ফোনের চারকোণা স্ক্রিনের দিকে চেয়ে থাকি এবং আমি তোমার ঐ মনোযোগটা না দেখে থাকতে পারি না!
জানো আজকে তোমার চুলগুলো কেন জানি অনেক ভালো লাগছে! ♥ এত্তো সুন্দর করে কিভাবে চুল বাধো তুমি? কিন্তু অপূর্ব তখনই লাগে যখন তুমি তোমার বাধা চুল সামনের দিকে নিয়ে আসো! তুমি নিজেও জানো না তোমাকে কতটা সুন্দর লাগে তখন! এমনই রেখো চুলকে, অনেক মানায় তোমায়!
তোমার হাসি নিয়ে বলার মতো উপমা আমি খুজে পাইনি, পেলে জানিয়ে দিবো! ♥
চশমা পরা বালিকার দিকে তাকালে কেন জানি পদার্থবিজ্ঞানের সকল সূত্র সহজ হয়ে যায়! জটিলতর গাণিতিক সমস্যাগুলোর উত্তর তোমার দিকে তাকালেই মনে সমাধান হয়ে যায়! ♥ এমনভাবে চললে আমাকে প্রতিদিন ২ ঘন্টা সময় দিলে আমার অপ্রিয় ফিজিক্সকে তুমি আমার কাছে ভালাবাসার বিষয় করে ফেলবে!
স্যারের লেকচার শুনার সময় তোমার মনোযোগ দেখতে ভালোই লাগে! আমি যখন তোমার দিকে আস্তে করে তাকানোর চেষ্টা করি, তখনই তোমার সিরিয়াস মুডটা দেখা যায়! চশমিস মেয়েটি কার্শফ বুঝার চেষ্টা করছে আর আমি তোমাকে বুঝার চেষ্টা করছি!মিটার ব্রিজের মধ্যে যে প্যাচ আছে তা আমাদের দুজনের এক হওয়ার মাঝের ব্রীজের চেয়েও কম! মাঝে মাঝে চিন্তা করি এত্তো রোধ কেনো? রোধ ছাড়া কি প্রবাহ যেতে পারে না? আমি কি তোমাকে আমার মনের কথা বলতে পারি না?
হাতের সাদা ম্যাটাডোর কলমটাও ভালো লাগছিল! হালকা লিপস্টিক এবং হাতের ঘড়ি ---- সব মিলে সাধারণের মধ্যে অপরুপা তুমি!
কোচিং ছেড়ে বাসায় যাওয়ার সময় মাঝে মাঝে একটু পিছনেও তাকিয়ো! কেউ তোমার তাকানোর অপেক্ষা করে! চেয়ে থাকে তোমার দিকে, ফিরে তাকানোর অপেক্ষা করে!
অপরুপা সুন্দর মেয়েটি কেবল সোজাই চলে যায়! ব্যস্ত জীবনে খুব কম মানুষই পিছনে ফিরে তাকায়! তবে সেইদিন তোমাকে অন্যান্য দিনের চেয়েও সুন্দর লাগছিল আমি চেয়েই ছিলাম দূর থেকে আপন দৃষ্টিতে!
অপরুপা সুন্দর মেয়েটি কেবল সোজাই চলে যায়! ব্যস্ত জীবনে খুব কম মানুষই পিছনে ফিরে তাকায়! তবে সেইদিন তোমাকে অন্যান্য দিনের চেয়েও সুন্দর লাগছিল আমি চেয়েই ছিলাম দূর থেকে আপন দৃষ্টিতে!
নিশাত নাম আসলে কেবল তোমারই!নীরবের সাথে এক অপরুপ প্রকৃতি তুমি!! অপরুপ এই নিশাতের জন্য আজ আমি ফিজিক্সকে ভালবাসি এবং ফিজিক্স কোচিং এর ১ টা ঘন্টাকে ভালবাসি♥
আর আমি যে তোমাকেও ভালবাসি তা বলার সাহস আমার আদৌ হবে কিনা তা জানি না! :(
আর আমি যে তোমাকেও ভালবাসি তা বলার সাহস আমার আদৌ হবে কিনা তা জানি না! :(
ইতি --
তোমার দিকে তাকিয়ে থাকা এক বালক ♥
তোমার দিকে তাকিয়ে থাকা এক বালক ♥
পুরো কনফেশন পড়ার পর নিশাত মুচকি একটু হাসি দিলো! :)
--- কি নিশাত? হাসছো কেন?
--- নাহ আম্মু! তেমন কিছু না! এক ফিজিক্স পাগলের কাণ্ড দেখলাম তাই আর কি!
--- যাও এখন পড়তে যাও! অনেক সময় মোবাইল চালিয়েছ!!!
--- নাহ আম্মু! তেমন কিছু না! এক ফিজিক্স পাগলের কাণ্ড দেখলাম তাই আর কি!
--- যাও এখন পড়তে যাও! অনেক সময় মোবাইল চালিয়েছ!!!
আবার সেই সাধারণ জীবন শুরু! কনফেশনগুলো কেবলমাত্র অনলাইনেই শোভা পায়!কিন্তু যাকে উদ্দেশ্য করে লেখা তার মনে কি আসলেও জায়গা পাওয়া যায়?
মিথ্যা কনফেশনগুলোর মাঝে সত্যিকারের কিছু কনফেশন পরে থেকে যায়! তা হয়তো কোনো বালকের/বালিকার না বলা কথা থেকে যায়!এবং ভিড়ের মধ্যে তা কেবল অবহেলার মতো পরে থাকে!
তবে নিশাত কি কখনো ফিরে তাকাবে পিছনে? :/

Comments
Post a Comment