নাহ! আর সহ্য হচ্ছে না! কপালটাই খারাপ আমার। নিজেই নিজেই ব্যর্থ আজ!
আমি এখনো বুঝি না!! সারা পৃথিবীতে এতো মেয়ে থাকতে কাশফিয়াকেই কেন আমার ভালবাসতে হয়?? বুঝলাম যে ওর জন্ম ১৯৯৭ তে আর আমার ১৯৯৯ তে তাই বলে ভালবাসা পাপ?? মোটেই না! ব্যাতিক্রম হওয়া ভালো! কিন্তু আমি পৃথিবীর সব মেয়েকেই নিজের বোন বলবো কিন্তু কাশফিয়াকে জীবনেও বোন বলতে পারবো না!!! নাহ আমি আর এইখানে দাঁড়িয়ে থাকতে পারবো না! কি কপাল আমার নিজের ভালবাসার বিয়ে নিজের সামনেই হচ্ছে! আর আমি অভাগা প্রেমিক যে কি না দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেসি!!!দীর্ঘ ১০ বছরের ভালবাসা! সেই ক্লাস ৮ এ দেখেছিলাম, অন্যমেয়েদের মতো ছিল না ও! সম্পূর্ণ ব্যতিক্রম :)
যখন পাশ দিয়ে গিয়েছিল তখন মনে হলো আশেপাশের সবকিছু নিশ্চুপ, সাড়াশব্দহীন সাদা জামা পরা মেয়েটি চলে গেল আর আমি বলদের মতো চেয়েই রইলাম!
মাঝে মাঝে ইচ্ছা করে উদ্ভাসকে অস্কার দেই! আর ওই নোটিস বোর্ডকে মনে হয় কাছে টেনে আদর করি!
নাটকীয় ও হাস্যরত্বমূলক ভাবে দেখা হলেই আসলে তখন মনের অবস্থা এমনই ছিল!! কিছু না হয়তো ৫ সেকেন্ড দেখেছিলাম সেই ৫ সেকেন্ডেই মনে একটা শক লেগে গেল যা ছিল ভালবাসা! *-*
দূর থেকে দাঁড়িয়ে দেখছি, অপূর্ব সুন্দর লাগছিল ওকে! লাগবে না ই বা কেন! আমার ভালবাসা বলে কথা! :p
কিন্তু জানি না আজীবন স্বপ্ন এ ওকে যেভাবে কল্পনা করতাম আজ ওকে ঠিক ওইরকমই লাগছে!
লাল শাড়ি, কপালে লাল টিপ, নাকে নাকফুল, কপালে টিকলি ♥♥ সব মিলে মনে হচ্ছিল ওর হাত ধরে নিয়ে আসি আর ওকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই!
কিন্তু ওসব কেবলমাত্র কল্পনা ও সিনেমাতে সম্ভব! বাস্তবতা এটাই যে আমার মতো বোকা ও সাহসহীন প্রেমিকেরা নিজের ভালবাসার বিয়ে বিরানী-পোলাও খাবে!
হঠাৎ কেন জানি মনে হলো -- ওর কি এই বিয়েতে মত আছে?? ও কি রাজী?? নাকি আমার অপেক্ষা করছে!
কিন্তু ভুলেই গিয়েছিলাম ও তো আর আমাকে ভালবাসে না, দীর্ঘ ১০ বছর ভালবেসেছিলাম আমি ও না!!
তবুও জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, ""তুমি কি খুশি? ""
হয়তো উত্তর হ্যা ই বলতো! এভাবে চেয়ে থেকে ওর বিয়ে দেখার ইচ্ছা নেই, তবুও ওকে দেখবো বলেই এখনো দাঁড়িয়ে আছি হাতে আমার সেই ডায়েরী, আর ওই স্ক্রেপবুকটা...
.........
To be continued........

Comments
Post a Comment