Skip to main content

তোমায় দেখে ♥

......
১৯ মার্চ
সকাল ১০টা ৫ মিনিট ২৩ সেকেন্ড
সুজানা অবশেষে আমাকে সব বলেই ফেললো!! হঠাত কোনো মেয়ের মুখ থেকে আই লাভ ইউ শুনলে যে কেউ তৎক্ষণাত ভাবে হতবম্ভ হয়ে যাবে! ঠিক তেমনটা
আমার সাথেও ঘটেছিল!  কিন্তু আমি বড়ই পাজি ছিলাম, না শুনার ভান করে তখন ওর কাছ থেকে দুবার কথাটা শুনেছে!
আর ঠিক ওইদিন রাতে আমি তার ভালবাসা মেনে নতুন এক যাত্রা শুরু করি! শুরুটা আমাদের বেশ রোমাঞ্চকর ছিল কিন্তু দুজনে অনেকটা ব্যস্ত সময় কাটাতাম! ফলে দেখা দুজনের অনেক কম হতো! ♥
মনে পড়ে আমাদের প্রথম দেখায় তুমি আমার ঘাড়ে মাথা রেখে আমার হাত শক্ত করে ধরে বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না ! সবসময় আমার পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলে!!!
যেদিনে তোমাকে আমি হাতে আংটি পড়িয়েছিলাম সেদিন তুমি যেভাবে নার্ভাস ছিলে তা দেখার মতো ছিল!  তুমি কেন জানি
কাপছিলে যদিও আমিও একটু ভয়ে ছিলাম!
কিন্তু শেষমেষ আমি কিন্তু সফল! হাহা হাহা!
যাওয়ার সময় তুমি আমার হাত ছাড়ছিলে না! বলছিলে আরও কিছুক্ষন থাকো!
সময়ের পরিবর্তনে আমরা.........
...........
কল্পনাগুলো প্রতিনিয়ত ভেসে উঠে আর তোমাকে দেখলে মনের মধ্যে লুকিয়ে থাকা আবেগ জেগে উঠে!!  আতকে উঠি আমি!! কেননা ভুলতে পারিনি আজও!
প্রতিবারের মতো আজও তোমাকে অপূর্ব লাগছে!
শাহবাগের মোড়ে রাস্তা পার হওয়ার সময় বেগুনি বেনারশি শাড়ি পরা মেয়েটি যে তুমি তা আমি ভাবতেও পারে নি!
যেই হাত দিয়ে আমার হাত শক্ত করে আগে ধরেছিলে সেই হাত দুটো আজ অন্য কারো হাত ধরে নতুন স্বপ্নের সৃষ্টি করছে!
খোপা করা চুলে যে ফুলের গাজরা, সেই শোভা হয়তো বাড়িয়েছে পাশের সেই নতুন হাতটি!
আর ওপর হাতের গোলাপটাও নতুন কিছুর ইংগিত করছে! তারা দুজনে রিক্সায় উঠলো!
আসলেও সুজানাকে অনেক সুন্দর লাগছে যা বলার মতো না !
খারাপ লাগে যখন তোমার ভালবাসা অন্য কারো হয়ে যায় কিন্তু বড্ড খারাপ লাগে তখন যখন তুমি তাকে অনেক ভালবাসো তবুও সে অন্য কারো হয়ে যায়!  ভালবাসা আমার নিকট এক মর্মান্তিক খেলা, এতে মানুষ দূর্বল হয়ে পড়ে কিন্তু তা বোঝার ক্ষমতা কারোই নেই!
-- সাকিব!  সাকিব!! বৃষ্টিতে ভিজসিস কেন??
-- হুম!  [এতক্ষণে আমি টের পেলাম আমি বৃষ্টিতে ভিজতেসি!!]
বৃষ্টিও বড়ই অদ্ভুত!  মানুষের চোখের পানিগুলো সহজেই লুকাতে সাহায্য করে! কিন্তু একইভাবে এই বৃষ্টি যদি মনের দুঃখকেও যদি ধুয়ে মুছে ফেলতো তাহলে বড়ই ভালো হতো!♥
এই বৃষ্টিতে হাত ধরে ভিজার জন্য বহু হাতই এসেছিল কিন্তু আমি পারিনি সুজানা, তোমার জায়গায় অন্যকে কল্পনা করতে! এবং কখনো পারবোও না !
হয়তো আর কখনো সম্ভব হবে না সাকিব-সুজানা হাত ধরে একসাথে বৃষ্টিতে ভিজবে! ♥সবই কেবলমাত্র কাল্পনিক! ♥
#তোমায়দেখে
[বি.দ্রঃ চরিত্র ও এর নাম কাল্পনিক।কারো জীবনের সাথে গল্পটি মিলে গেলে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত।কাউকে আঘাত করার জন্য গল্পটি নয়। গল্পটি সত্য ঘটনার সাথে কাল্পনিকের সংমিশ্রণ ]

Comments

Popular posts from this blog

একটি মধ্যবিত্ত ভালবাসার গল্প

কিছু গল্প সবসময় এক হয় না!  পার্থক্য, ভেদা-ভেদ সবকিছুতেই থাকে।ঠিক তেমনি ভালবাসার গল্পগুলোতেও কিছু মিল-অমিল পাওয়া যায়!আর আজকে ঠিক তেমনি অতি সাধারণ একটা গল্প তুলে ধরতে যাচ্ছি! 'মধ্যবিত্ত' শব্দটা হয়তো সকলেরই অনেক পরিচিত। মধ্যবিত্ত মানুষগুলো ধনী-গরীব হতে সম্পূর্ণ ভিন্ন।তাদের চিন্তা-ভাবনা,চলাফেরা এমনকি জীবনযাপনও ভিন্ন। আর মধ্যবিত্ত ভালবাসা এর মানে বুঝাই যাচ্ছে এর মধ্যেও কিছুটা ভিন্নতা আছে! ♥ কলেজ পড়ুয়া মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে প্রেম করা বর্তমান যুগের মেয়ের জন্য তুলনামুলক প্যারাময়! কেননা এইসকল ছেলের থাকে না টাকা-পয়সা,মোটরসাইকেল আর কত কি!  কিন্তু মেয়েরা ভুলে যায়, অন্যদের মতো ঐ ছেলেদেরও সুন্দর একটা মন আছে, তারাও ভালবাসতে জানে!  টাকা-পয়সা বাইক এইসব শো অফ করাই কি ভালবাসা?? প্রেমিকার জন্মদিনে বড় অনুষ্ঠান করা, এ্যানিভার্সারি পালন করা আর আজাইরা টাকা খরচও কি ভালবাসা?? :/ ভালবাসা এমন হতে পারে না........ ১০০ টাকায় রিক্সা ভাড়া করে কিছুদূর ঘুরা! পাশাপাশি বসে একসাথে ফুচকা খাওয়া!♥ জন্মদিনে/অথবা অন্যকিছুতে টিফিনের এবং যাতায়াতের টাকা বাঁচিয়ে প্রিয় মানুষের জন্য ছোট্ট কিছু করা ...

এপার/ওপার

(উক্ত গল্পের সকল চরিত্র কাল্পনিক! গল্পের কাহিনী কারো জীবনের সাথে মিলে গেলে তার জন্য লেখক কখনোই দায়ী নয়!) বর্তমানের মানুষরা আসলেও ভার্চ্যুয়াল প্রেমকাহিনীতে বিশবাসী নয় অথবা তাদের কাছে এরকম গল্প কেবলমাত্র সিনেমা অথবা নাটকেই সম্ভব বলে মনে হয়! কিন্তু আমার ক্ষেত্রে এমনটা নয়! বলা যেতে পারে আমি নিজেও এসব ফেইসবুক কেন্দ্রিক ভালবাসা পছন্দ করতাম এমনকি মনেও করতাম না যে এধরণের ভালবাসা আসলেও টিকে থাকে কিনা! কিন্তু কে জানতে এই ফেইসবুক আমাকে আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে দেখা করাবে! মার্ক জুকারবার্গ  ফেইসবুক আবিষ্কার করেছিল মানুষের কমিউনিকেশন এর জন্য কিন্তু কে জানতো মানুষ এই ফেইসবুক দিয়ে প্রেম-ভালবাসা এমনকি সংসার পর্যন্ত গড়ে তুলবে! আমার গল্প বরাবরের মতো সবার মতো হলেই এর মধ্যে ছিল কিছু ভালবাসার রং,সংস্কৃতির ছোয়া এমনকি ছিল দুটি ভিন্ন শহরের গল্প! কে জানতো এপার-ওপার আজ এক বিন্দুতে যুক্ত হবে ♥ আমি রায়হান! নিজের ভালবাসার গল্প বলতে অনেক আগ্রহী কেননা ঘটনা কিংবা গল্প দুটই এতো সুন্দর যে নিজের মনের স্মৃতি এখনো গেথে আছে! আমার মনে হয় তন্বীও ভুলে নি!! এখন জিজ্ঞাসা করতে পারেন তন্বী কে...

বন্ধুত্ব

বন্ধু শব্দটা মূলত অনেক কমন!  শৈশব থেকেই এই শব্দের যাত্রা শুরু হলেও কৈশোরকাল থেকে বন্ধু শব্দটা উপলব্ধি করা যায়! আর সত্যি বলতে এয়ারটেলের বিজ্ঞাপনের মাধ্যমেই আসল বন্ধুত্ব এর মর্ম বুঝা যায়! :p কমবেশি বন্ধু কিন্তু সবারই থাকে।  তবে সব বন্ধু এক রকম না কিংবা একজাতের না. .. খুব অল্প কিছু বন্ধু থাকে, যারা একদমই অন্যরকম !! সবার থেকে ভিন্ন! অন্য বন্ধুরা যখন বৃষ্টি হইলে তোমার জন্য ছাতা নিয়ে দৌড়ায়ে আসবে ... "এই নে " কিংবা এক ছাতার নিচে থেকে একসাথে যাবে! অন্যরকম বন্ধুগুলা তখন উল্টা তোমার মাথার ছাতাটা কেড়ে নিয়ে বন্ধ করে দিয়ে বলবেঃ "ছাতা কি কামে লাগে ?? চল ভিজি !!" বন্ধুর পাল্লায় পড়ে বৃষ্টিতে ভিজে তোমার জ্বর হবে ...পরিণতি ভালো হবে না! তুমি যখন কাতর গলায় বলবা, তোমার জ্বর আসছে, শুধুমাত্র তোর কারণে!.. তখন ঐ অসাধারণ বন্ধু তোমারে বলবেঃ(হাসতে হাসতে) "তো ?? আজকে জ্বর হইছে, কালকে নিউমোনিয়া হবে !!" "কি বলতেছিস এগুলা ??তুই আমারে বোদোয়া দিতেসিস!!" "হুম ... আমি দোয়া করি তোর নিউমোনিয়া হোক !!" "কেন ? তাতে তোর কি লাভ?" "তোর নিউমোনিয়া হইলে...