Skip to main content

২ ঘণ্টা (Some time with you)


 

( সম্পূর্ণ গল্প এবং এর চরিত্র কাল্পনিক )

-এই ব্যস্ত শহরের মধ্যেও যে আজ ভালোবাসার গল্পগুলো জায়গা পাচ্ছে,সেটা অনেক ভাগ্যের ব্যাপার.। কিন্তু সকল ভালোবাসার গল্পেরই কি সুন্দর শেষ রয়েছে!? হয়তো আপনাদেরও জানা নেই আমারও জানা নেই! 


.

মিরপুর-১
যেখানে মানুষের যেমন অভাব নেই, ঠিক তেমনি মানুষের ব্যস্ততারও অভাব নেই! এই সকল ব্যস্ততার মধ্যেও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়! 

এক বৃদ্ধ বিক্রেতার কাছে থেকে ফুচকাওয়ালা নিজে পান কিনে তার সাথে কিছুক্ষণ কথা বললো! ক্লান্ত দুই বিক্রেতার মধ্যকার হাসিটি ছিলো অন্যরকম! ঠিক সেই ফুচকার দোকানে প্রেমিক-প্রেমিকা এক প্লেটে ফুচকা খাচ্ছে! 

আর ঠিক সেই ফুচকার পাশের রাস্তায় এক বৃদ্ধ দম্পতি হাত ধরে হাটছে!  বয়স ঠিকই বেড়েছে কিন্তু একে অপরের উপর ভরসা এখনো কমে নি! 

এতো কিছু দেখতে দেখতে মাত্র ৩০ মিনিট পার হলো!  ও।! হ্যাঁ  আমি একজনের অপেক্ষা করছি৷ সে বললো চলে আসবে এখুনি!  তাই এই সুযোগে আশেপাশের পরিবেশ দেখে ফেলছি আর অনুভব করছি! 

ঢাকার এই ব্যস্ত রাস্তা আর এরই মাঝে আটকে পড়ে আছে হাজারো গল্প!  হোক সেটা ভালোবাসার অথবা অন্য কোনো কষ্টের গল্প! তবে আমি কিন্তু আজ পর্যন্ত কাউকে অপেক্ষা করায়নি এই ব্যস্ত রাস্তায়! এইদিকে আমার রেকর্ড অত্যন্ত ভালো! হেহেহ!

দেখতে দেখতে আরো ৩০ মিনিট পার হয়ে গেলো! হঠাৎ তার ফোন এলো!  সে বললো সে আড়ং এর সামনে দাঁড়িয়ে আছে, আমি সাথে সাথে চলে এলাম,দূর থেকে তাকে যখন দেখছিলাম অপূর্ব লাগছিল তাকে!  চুল কেটেছে দেখে মনে হলো,কিন্তু তাও তাকে ভালো লাগছে! 
ঐযে কথায় আছে - ভালোবাসার মানুষকে যেকোনোভাবে ভালো লাগে! 

কথা শুরু হলো দাঁড়িয়ে থাকা অবস্থায়!  আর বরাবরের মতো আমি প্রচুর নার্ভাস ছিলাম এবং আমার হাত-পা কাপছিলো! দীর্ঘ সময় ভাবার পর তাকে আজ সব বলবো তাই চাচ্ছিলাম না দাঁড়িয়ে সব কথা বলি! 

অতপর একটা কফি শপে বসলাম! এরপর দুজনের জন্য দুটি কফির অর্ডার করলাম! মানিব্যাগের টাকার আর আমার অনুভূতি দুটি ছিলো একে অপরের ব্যস্তানুপাতিক, কিন্তু ঐ যে মধ্যবিত্ত থিওরি কাজে লাগলো! মানিব্যাগের সিক্রেট পকেটের সেই জাদুকরী টাকা সেদিন আমাকে বাচালো! 
এরপর আমি গড় গড় করে সব বুঝিয়ে বললাম। আমি জানতাম তার উওর "না" হবে তবুও আমি স্বপ্ন দেখেছি তাকে পাবার, তাই আমি সহজে হারতে চাচ্ছিলাম না!  কিন্তু আমি এইটা বুঝতে পারিনি যে আমি অনেক আগেই হেরে গিয়েছে!  যাই হোক তাকে আমি বলতে পেরেছি এইটা অনেক আমার জন্য!  এরপর তাকে আগিয়ে দেওয়ার সময় অনেক কথা হলো, কিন্তু জানি না কেনো জানি নিজের মধ্যে শক্তি হারিয়ে ফেলছিলাম!  তাকে হয়তো শেষবারের মতো বিদায় দিলাম কেননা আমি চাচ্ছিলাম না আর তার সাথে দেখা করতে! হয়তো হয়েও যেতে পারে কিন্তু আমি চাচ্ছিলাম না!  যাই হোক সে বাসে উঠে চলে গেলো! 
সেইদিন mirpur-১ এর ব্যস্ত রাস্তায় শুধুমাত্র বৃষ্টির অভাব ছিল !ভালোবাসার ব্যর্থতা কেনো জানি বৃষ্টিতেই ভালো লাগে ! বাস না পেয়ে হাটা শুরু করলাম, কানে হেডফোন দিয়ে গান শুনে আগাতে থাকলাম বাসায় দিকে! 

দেখেছেন যেখানে মিরপুর আসার সময় চলছিল রোমান্টিক গানের প্লে-লিস্ট আর বাসার দিকে আগানোর সময় প্লে-লিস্ট পরিবর্তন হয়ে গেলো!  ব্যবধান মাত্র ২ ঘন্টার! ২ঘন্টার মধ্যেই কতো কিছু পরিবর্তন হয়ে গেলো! অবাক এই পৃথিবী এবং অবাক এই ভালোবাসা! 

কিন্তু এই ২ ঘন্টা থেকে অনেক কিছু শিখেছি এবং বুঝতে পেরেছি!  কিছু নেগেটিভ চিন্তাও এসেছে হয়তো এর মধ্যে কিন্তু কি আর করার নিজের ভাবনা নিজের কাছে!
ভালো থেকো এবং খুশি থেকো তুমি ! 


- ধন্যবাদ আপনাকে,তন্ময়!  আশা করি সে যদি আমাদের এই প্রোগ্রাম শুনে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ফোন করবে! 
- হাহা!  নাহ সে শুনবে না!  কেননা আমি নিজেই নিজের অনুভূতি তার কাছে পৌছাতে পারিনি, রেডিও কিভাবে তা পারবে! 
- ধন্যবাদ শ্রোতা আমাদের সাথে থাকার জন্য!  এখন আপনার শুনবেন "তুমি আমার-- তাহসান"

.......
(সমাপ্ত)

Comments

Popular posts from this blog

একটি মধ্যবিত্ত ভালবাসার গল্প

কিছু গল্প সবসময় এক হয় না!  পার্থক্য, ভেদা-ভেদ সবকিছুতেই থাকে।ঠিক তেমনি ভালবাসার গল্পগুলোতেও কিছু মিল-অমিল পাওয়া যায়!আর আজকে ঠিক তেমনি অতি সাধারণ একটা গল্প তুলে ধরতে যাচ্ছি! 'মধ্যবিত্ত' শব্দটা হয়তো সকলেরই অনেক পরিচিত। মধ্যবিত্ত মানুষগুলো ধনী-গরীব হতে সম্পূর্ণ ভিন্ন।তাদের চিন্তা-ভাবনা,চলাফেরা এমনকি জীবনযাপনও ভিন্ন। আর মধ্যবিত্ত ভালবাসা এর মানে বুঝাই যাচ্ছে এর মধ্যেও কিছুটা ভিন্নতা আছে! ♥ কলেজ পড়ুয়া মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে প্রেম করা বর্তমান যুগের মেয়ের জন্য তুলনামুলক প্যারাময়! কেননা এইসকল ছেলের থাকে না টাকা-পয়সা,মোটরসাইকেল আর কত কি!  কিন্তু মেয়েরা ভুলে যায়, অন্যদের মতো ঐ ছেলেদেরও সুন্দর একটা মন আছে, তারাও ভালবাসতে জানে!  টাকা-পয়সা বাইক এইসব শো অফ করাই কি ভালবাসা?? প্রেমিকার জন্মদিনে বড় অনুষ্ঠান করা, এ্যানিভার্সারি পালন করা আর আজাইরা টাকা খরচও কি ভালবাসা?? :/ ভালবাসা এমন হতে পারে না........ ১০০ টাকায় রিক্সা ভাড়া করে কিছুদূর ঘুরা! পাশাপাশি বসে একসাথে ফুচকা খাওয়া!♥ জন্মদিনে/অথবা অন্যকিছুতে টিফিনের এবং যাতায়াতের টাকা বাঁচিয়ে প্রিয় মানুষের জন্য ছোট্ট কিছু করা ...

এপার/ওপার

(উক্ত গল্পের সকল চরিত্র কাল্পনিক! গল্পের কাহিনী কারো জীবনের সাথে মিলে গেলে তার জন্য লেখক কখনোই দায়ী নয়!) বর্তমানের মানুষরা আসলেও ভার্চ্যুয়াল প্রেমকাহিনীতে বিশবাসী নয় অথবা তাদের কাছে এরকম গল্প কেবলমাত্র সিনেমা অথবা নাটকেই সম্ভব বলে মনে হয়! কিন্তু আমার ক্ষেত্রে এমনটা নয়! বলা যেতে পারে আমি নিজেও এসব ফেইসবুক কেন্দ্রিক ভালবাসা পছন্দ করতাম এমনকি মনেও করতাম না যে এধরণের ভালবাসা আসলেও টিকে থাকে কিনা! কিন্তু কে জানতে এই ফেইসবুক আমাকে আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে দেখা করাবে! মার্ক জুকারবার্গ  ফেইসবুক আবিষ্কার করেছিল মানুষের কমিউনিকেশন এর জন্য কিন্তু কে জানতো মানুষ এই ফেইসবুক দিয়ে প্রেম-ভালবাসা এমনকি সংসার পর্যন্ত গড়ে তুলবে! আমার গল্প বরাবরের মতো সবার মতো হলেই এর মধ্যে ছিল কিছু ভালবাসার রং,সংস্কৃতির ছোয়া এমনকি ছিল দুটি ভিন্ন শহরের গল্প! কে জানতো এপার-ওপার আজ এক বিন্দুতে যুক্ত হবে ♥ আমি রায়হান! নিজের ভালবাসার গল্প বলতে অনেক আগ্রহী কেননা ঘটনা কিংবা গল্প দুটই এতো সুন্দর যে নিজের মনের স্মৃতি এখনো গেথে আছে! আমার মনে হয় তন্বীও ভুলে নি!! এখন জিজ্ঞাসা করতে পারেন তন্বী কে...

বন্ধুত্ব

বন্ধু শব্দটা মূলত অনেক কমন!  শৈশব থেকেই এই শব্দের যাত্রা শুরু হলেও কৈশোরকাল থেকে বন্ধু শব্দটা উপলব্ধি করা যায়! আর সত্যি বলতে এয়ারটেলের বিজ্ঞাপনের মাধ্যমেই আসল বন্ধুত্ব এর মর্ম বুঝা যায়! :p কমবেশি বন্ধু কিন্তু সবারই থাকে।  তবে সব বন্ধু এক রকম না কিংবা একজাতের না. .. খুব অল্প কিছু বন্ধু থাকে, যারা একদমই অন্যরকম !! সবার থেকে ভিন্ন! অন্য বন্ধুরা যখন বৃষ্টি হইলে তোমার জন্য ছাতা নিয়ে দৌড়ায়ে আসবে ... "এই নে " কিংবা এক ছাতার নিচে থেকে একসাথে যাবে! অন্যরকম বন্ধুগুলা তখন উল্টা তোমার মাথার ছাতাটা কেড়ে নিয়ে বন্ধ করে দিয়ে বলবেঃ "ছাতা কি কামে লাগে ?? চল ভিজি !!" বন্ধুর পাল্লায় পড়ে বৃষ্টিতে ভিজে তোমার জ্বর হবে ...পরিণতি ভালো হবে না! তুমি যখন কাতর গলায় বলবা, তোমার জ্বর আসছে, শুধুমাত্র তোর কারণে!.. তখন ঐ অসাধারণ বন্ধু তোমারে বলবেঃ(হাসতে হাসতে) "তো ?? আজকে জ্বর হইছে, কালকে নিউমোনিয়া হবে !!" "কি বলতেছিস এগুলা ??তুই আমারে বোদোয়া দিতেসিস!!" "হুম ... আমি দোয়া করি তোর নিউমোনিয়া হোক !!" "কেন ? তাতে তোর কি লাভ?" "তোর নিউমোনিয়া হইলে...