Skip to main content

শেষ মুহূর্ত

বন্ধুদের সাথে আড্ডা দিয়ে শ্যামলীর পথ ধরে আসার সময় এক জোড়া স্যান্ডেল পছন্দ হলো!
.....
.....
.....
"স্যার !! শুনেন স্যার! স্যান্ডেল জোড়া নিয়া যান !!"
"না !! অনেক দাম চাইছো তুমি! এত দামে নিতে পারবো না !!"
"আইচ্ছা ... তয় ৫০ ট্যাকা কম দিয়েন ... তাও নিয়া যান !!"
"তোমার লস হবে না বললে ??"
"স্যার ... লস হইলে হোক ... সব গুছাইয়া বাড়ি যামু একটু পর ... মা রে দেহি না অনেকদিন ... এহন আর লাভ লস হিসাবের সময় নাই ... কাইল ঈদ ... মা রে দেখুম!! মায়ের সাথে ঈদ করার মজাই আলাদা !!"
আমি খুব মনোযোগ দিয়ে এই ছেলেটার চোখের দিকে তাকিয়ে ছিলাম ... বিশ্বাস করুন, এই ছেলেটার চোখে মুখে আমি "ঈদ" জিনিসটা দেখছি !! ঈদের আনন্দ নামক সুখটা তার চোখে মুখে ছিল! হয়তো স্বল্প  সময়ের জন্য যাবে কিন্তু তার এই আনন্দের মূল্য তার সংক্ষিপ্ত সময়ের মূল্য থেকে বেশি ♥
এই ল্যাপটপ, কম্পিউটার আর মোবাইল নিয়ে চার দেয়ালের মাঝে বসে থেকে আমরা নিশ্চয়ই বলবো, "ধুর !! এখন ঈদ পুরাই বোরিং !!আরো বলবো যে ঈদের বড় হওয়ার পর মজা নাই! ঈদ অন্যান্যা দিনের মতোই ব্লা... ব্লা!! "
কিন্তু ঐ যে ওই লোকটা, ট্রেনের ছাদে উঠতে গিয়ে হাত কেটে গেছে, নিজের জীবন হুমকিতে তাও হাসিমুখে বসে আছে ...কেবলমাত্র প্রিয়জনকে দেখার আশায় ♥
তারপর ঐ যে বাসে পেপার পেপার বলে চিংকার করে করে যে পিচ্চিটা, সব সঞ্চয় দিয়ে টিকেট কেটে যে মায়ের কাছে যাচ্ছে ...
তার আনন্দ আজ সবকিছু থেকে মূল্যহীন ♥
তারপর বছর ধরে মহাব্যস্ত থাকা ঐ চাকরিজীবী অফিসার, আজ ২ বছর পর যে গ্রামে বাবার কাছে যাচ্ছে ...গ্রামের মানুষজনের সাথে দেখা করতে যাচ্ছে!  গ্রামের বন্ধনে আবার মিশতে যাচ্ছে!
তার আনন্দ কি বর্ণনা করা যায়?
বাসায় আসার পথে শ্যামলি বাস স্ট্যান্ড এর মানুষগুলোকে দেখলাম!
গরমে অতিষ্ঠ হয়েও তাদের মুখে রয়েছে ছোট্ট হাসি  ♥এই সাধারণ মানুষগুলার চেহারার দিকে তাকিয়ে দেখুন... আপনি "আনন্দ" দেখতে পাবেন ... আপনি "ঈদ" দেখতে পাবেন ... অবশ্যই পাবেন !!
আর যদি না দেখতে পান তাহলে নিজের মধ্যে মনুষ্যত্ব লোপ পেয়েছে এইটা বুঝবেন ^_^
সবার চোখে-মুখে এরকম আনন্দ নিয়ে আসুক ঈদ !!
ঈদ মুবারাক !! ♥
হাসিতে খুশিতে ঈদের আনন্দে মেতে উঠুন এবং সময়মতো নামায আদায় করুন।

Comments

Popular posts from this blog

একটি মধ্যবিত্ত ভালবাসার গল্প

কিছু গল্প সবসময় এক হয় না!  পার্থক্য, ভেদা-ভেদ সবকিছুতেই থাকে।ঠিক তেমনি ভালবাসার গল্পগুলোতেও কিছু মিল-অমিল পাওয়া যায়!আর আজকে ঠিক তেমনি অতি সাধারণ একটা গল্প তুলে ধরতে যাচ্ছি! 'মধ্যবিত্ত' শব্দটা হয়তো সকলেরই অনেক পরিচিত। মধ্যবিত্ত মানুষগুলো ধনী-গরীব হতে সম্পূর্ণ ভিন্ন।তাদের চিন্তা-ভাবনা,চলাফেরা এমনকি জীবনযাপনও ভিন্ন। আর মধ্যবিত্ত ভালবাসা এর মানে বুঝাই যাচ্ছে এর মধ্যেও কিছুটা ভিন্নতা আছে! ♥ কলেজ পড়ুয়া মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে প্রেম করা বর্তমান যুগের মেয়ের জন্য তুলনামুলক প্যারাময়! কেননা এইসকল ছেলের থাকে না টাকা-পয়সা,মোটরসাইকেল আর কত কি!  কিন্তু মেয়েরা ভুলে যায়, অন্যদের মতো ঐ ছেলেদেরও সুন্দর একটা মন আছে, তারাও ভালবাসতে জানে!  টাকা-পয়সা বাইক এইসব শো অফ করাই কি ভালবাসা?? প্রেমিকার জন্মদিনে বড় অনুষ্ঠান করা, এ্যানিভার্সারি পালন করা আর আজাইরা টাকা খরচও কি ভালবাসা?? :/ ভালবাসা এমন হতে পারে না........ ১০০ টাকায় রিক্সা ভাড়া করে কিছুদূর ঘুরা! পাশাপাশি বসে একসাথে ফুচকা খাওয়া!♥ জন্মদিনে/অথবা অন্যকিছুতে টিফিনের এবং যাতায়াতের টাকা বাঁচিয়ে প্রিয় মানুষের জন্য ছোট্ট কিছু করা ...

এপার/ওপার

(উক্ত গল্পের সকল চরিত্র কাল্পনিক! গল্পের কাহিনী কারো জীবনের সাথে মিলে গেলে তার জন্য লেখক কখনোই দায়ী নয়!) বর্তমানের মানুষরা আসলেও ভার্চ্যুয়াল প্রেমকাহিনীতে বিশবাসী নয় অথবা তাদের কাছে এরকম গল্প কেবলমাত্র সিনেমা অথবা নাটকেই সম্ভব বলে মনে হয়! কিন্তু আমার ক্ষেত্রে এমনটা নয়! বলা যেতে পারে আমি নিজেও এসব ফেইসবুক কেন্দ্রিক ভালবাসা পছন্দ করতাম এমনকি মনেও করতাম না যে এধরণের ভালবাসা আসলেও টিকে থাকে কিনা! কিন্তু কে জানতে এই ফেইসবুক আমাকে আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে দেখা করাবে! মার্ক জুকারবার্গ  ফেইসবুক আবিষ্কার করেছিল মানুষের কমিউনিকেশন এর জন্য কিন্তু কে জানতো মানুষ এই ফেইসবুক দিয়ে প্রেম-ভালবাসা এমনকি সংসার পর্যন্ত গড়ে তুলবে! আমার গল্প বরাবরের মতো সবার মতো হলেই এর মধ্যে ছিল কিছু ভালবাসার রং,সংস্কৃতির ছোয়া এমনকি ছিল দুটি ভিন্ন শহরের গল্প! কে জানতো এপার-ওপার আজ এক বিন্দুতে যুক্ত হবে ♥ আমি রায়হান! নিজের ভালবাসার গল্প বলতে অনেক আগ্রহী কেননা ঘটনা কিংবা গল্প দুটই এতো সুন্দর যে নিজের মনের স্মৃতি এখনো গেথে আছে! আমার মনে হয় তন্বীও ভুলে নি!! এখন জিজ্ঞাসা করতে পারেন তন্বী কে...

বন্ধুত্ব

বন্ধু শব্দটা মূলত অনেক কমন!  শৈশব থেকেই এই শব্দের যাত্রা শুরু হলেও কৈশোরকাল থেকে বন্ধু শব্দটা উপলব্ধি করা যায়! আর সত্যি বলতে এয়ারটেলের বিজ্ঞাপনের মাধ্যমেই আসল বন্ধুত্ব এর মর্ম বুঝা যায়! :p কমবেশি বন্ধু কিন্তু সবারই থাকে।  তবে সব বন্ধু এক রকম না কিংবা একজাতের না. .. খুব অল্প কিছু বন্ধু থাকে, যারা একদমই অন্যরকম !! সবার থেকে ভিন্ন! অন্য বন্ধুরা যখন বৃষ্টি হইলে তোমার জন্য ছাতা নিয়ে দৌড়ায়ে আসবে ... "এই নে " কিংবা এক ছাতার নিচে থেকে একসাথে যাবে! অন্যরকম বন্ধুগুলা তখন উল্টা তোমার মাথার ছাতাটা কেড়ে নিয়ে বন্ধ করে দিয়ে বলবেঃ "ছাতা কি কামে লাগে ?? চল ভিজি !!" বন্ধুর পাল্লায় পড়ে বৃষ্টিতে ভিজে তোমার জ্বর হবে ...পরিণতি ভালো হবে না! তুমি যখন কাতর গলায় বলবা, তোমার জ্বর আসছে, শুধুমাত্র তোর কারণে!.. তখন ঐ অসাধারণ বন্ধু তোমারে বলবেঃ(হাসতে হাসতে) "তো ?? আজকে জ্বর হইছে, কালকে নিউমোনিয়া হবে !!" "কি বলতেছিস এগুলা ??তুই আমারে বোদোয়া দিতেসিস!!" "হুম ... আমি দোয়া করি তোর নিউমোনিয়া হোক !!" "কেন ? তাতে তোর কি লাভ?" "তোর নিউমোনিয়া হইলে...