Skip to main content

তুমি, আমি আর কবিতা (TALE-1:প্রেমে পড়া বারণ)



 তুমি,আমি আর কবিতা 
পর্ব-১ - প্রেমে পড়া বারণ 


২৮ এপ্রিল ২০১৯
বিকাল ৪.৩০ মিনিট ;
[আমি আরজে তোমুক আছি আপনাদের সাথে এই মিষ্টি রোদের বিকালে স্টেশনে অমুকে এবং এখন আপনাদের জন্য থাকবে বর্তমান সময়ের সবচেয়ে প্রিয় একটি গান, তো শুনুন এবং সাথেই থাকুন রেডিও অমুকে]
....
: প্রো আমি অনেক বেশি দুখিত!! sorry sorry sorry!!
:আরেহ বাবা!  হইছে!  থামো!  আজকে ১৫ মিনিট দেরী ম্যাডাম!  কাহিনী কি বলে লজ্জা দিবো না!
: আচ্ছা দুখিত বলেছি তো!  আর এমনিও আজকে আমাদের দ্বিতীয় দেখা!  একটু অপেক্ষা করলে কিছুই হবে না!
: আর প্রথম দেখায় কতক্ষণ দেরি করিয়েছিলে তা আর মনে না করাই!
...
: এই!  রুমাল নাও এবং ঘাম মুছো! তুমি ছায়ায় দাড়িয়ে অপেক্ষা করতে পারো না!  আর নিশ্চয়ই হেটে এসেছো!  তোমাকে বলে আর পারবো না আমি!!
(রুমাল নিয়ে ঘাম মুছলাম)
: আচ্ছা ওকে!  এরপর থেকে খেয়াল রাখবো!  এই নাও তোমার রুমাল!
:এখন মুখ গোমড়া কেনো? বুঝেছি ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেছে তাই বলে এতো সেন্টি!
: বিভু ওই কথা আর তুইলোই না!  ডি গিয়া কি যে করছে!  আমি খালি কান্দি নাই!  যাই হোক এইবার ম্যানইউ এর সব কিছু শেষ!  আজকে খালি চেলসির কাছে জিতলে মনটা হালকা আনন্দ পাবে :'(
: আহারে!  হইসে হইসে!  আচ্ছা শুনো!  কোথায় যাবে এইটা বলো?
: ভাবতেসি ফ্রিতে কোথায় এসি পাওয়া যায়?  xD
: প্রো দয়া করে এইসব ফালতু চিন্তা দূর করো!  এবং চলো!
:আচ্ছা বই পড়া কেমন হবে আজকে?
: উম্! পড়া যায় খারাপ আইডিয়া না!  বেঙ্গল এ যাবে?
: ইয়াপ!  চলো!
(দুজনে হাত ধরে চলতে থাকলো....)
:প্রো,আমি যখন আসলাম দেখলাম তোমার কানে হেডফোন ছিলো!  কোন গান শুনছিলে?
: রেডিওতে শুনছিলাম!  একটা প্রিয় গান দিয়েছিল কিন্তু এরই মধ্যে আমার প্রিয় মানুষ এসে গেলো.....
: শুনবো!  এখনই!!
: আচ্ছা ওয়েট!
(প্রত্যয় হেডফোনের একপাশ বিভোরকে দিলো এবং আরেকপাশ সে নিজের কানে দিলো.।এবং তখনই........)
এই গান শুনতে শুনতে.......


প্রেমে পড়া বারণ
কারণে অকারণ,
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ।
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ,
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ।



: তোমার এই গান ভালো লাগে?
: খারাপ না!  ভালোই এবং লিরিক্সগুলো সুন্দর!
: তাইলে প্রেম করো কেনো?
: কে বলেছে আমি প্রেম করি বিভু?
: তাইলে কি?
: আমি তো তোমাকে ভালোবাসি!
: শেষ হইসে? এখন উপরে চলো!
.....
:তো আজকে কোন বই? মি.বুকলাভার
: উম!  আজকে "একা একা"-- হুমায়ুন আহমেদ পড়া যায় কি বলো?
: তুমি বললে পড়বো! 
: আচ্ছা আজকে এইটাই পড়ি! 
.....
(৪৫ মিনিট পর)
: এই যে ম্যাডাম, অভিনয় হয়েছে! থামেন!
: মানে কি?
: বিভু, আমি জানি তুমি একটা লাইনও পড়ো নাই! 
: তুমি কিভাবে বুঝলে?
: ম্যাজিক!  কয়টা ক্যানডিড এবং বাজে ছবি তুলছো শুনি?
: আরেহ একটা না!  হাহাহা!
( আমি জানি সে পুরোটা সময় আমার দিকেই তাকিয়েছিল, তার কাছে বই পড়াটা একটা বাহানা মাত্র! সে তো কেবল আমার দিকে আপন মনে তাকিয়ে থাকতে চায়।আর হুমায়ুন আহমেদ তো তার প্রিয়!)

:আজকে বাজে একটা ইন্সটা স্টোরি দেখলে তোমার খবর আছে বিভু!!
: সব খবর কইরো কিন্তু রাফ আমার অনেক খিদা পেয়েছে!  চলো কিছু খেতে যায়!
: আচ্ছা!  চলো!  তবে আজকে তোমার পালা, তোমার ফেভারেট জায়গায় যাবো আজকে!
: উম্ম! আজকে "সেকেন্ড কাপ" যাই কি বলো?
: যাওয়া যায়, আমি আগে যায়নি যদিও!
: তাহলে তো যেতে হবেই!  চলো!!
......
(রিক্সায়)
(বিভোর হঠাৎ প্রত্যয়ের হাত ধরলো!।)
:রাফ, তুমি চিন্তা করো না!  এই বছর সব ঠিক হয়ে যাবে! ইনশা আল্লাহ তোমার এইবার হয়ে যাবে। শুধু একটু মনোযোগ দিয়ে পড়! আমি আছি তোমার পাশে!
: আমি জানি তুমি আছো!  এবং আমি চেষ্টা করবো!  দেখা যাক কি আছে কপালে!
তবে তোমার ভার্সিটি কেমন যাচ্ছে?
: প্যারাময়!  সামনে মাসে পরীক্ষা!  দোয়া কইরো!
: আরেহ আমার বিভু অনেক ভালো পরীক্ষা দিবে! আমি জানি!  ♥
: তবে এখন বলো কি পড়লে? আমি তো পড়ি নাই! কাহিনী বলো!
:বিভু দেখো আমি এতোটাও বোকা না যে আমি এখন তোমাকে কাহিনী বলবো এবং তুমি না মন দিয়ে শুনবে!  আমি জানি তুমি হুমায়ুন আহমেদ এর ফ্যান!  সো তোমার এইটা আগেই পড়া ছিলো!
: হাহাহা, তাহলে তোমার মনে আছে তাই তো!
: ভুলার মতো কিছুই নেই তাই না!
: তো এখন আমাকে এমন একটা কথা বলো যেটা শুনার জন্য মেয়েদের মন তৃষিত থাকে! ( হাহাহা)
: আমার মনে হয় এইটা তুমি শাহানা অথবা নীলুকে জিজ্ঞাসা করলে খারাপ হতো না!
আমি বুঝতে পারছি তুমি বইটা ভালোভাবে পড়েছো!
তবে যাই বলো বিভু বাবু আর শাহানার গল্পটা কিন্তু অন্যরকম!
: হ্যা আসলেও!
(বিভোর প্রত্যয়ের হাত ধরে, তার কাধে মাথা রাখলো)
.....
......
: এতো ভাবনা কিসের?
: না! তেমন কিছু না!  এবার হয়তো আর ENDGAME দেখা হবে না!
: ওমা কেনো? তুমি গিয়ে দেখে আসো! পরে তুমি আর আমি যাবো নে!
: নাহ!  বাদ দাও!  তোমার সাথেই পরে যাবো
: sorry রাফ! 
: আরেহ চিল!  অর্ডার দিয়েছো?
: হ্যা!  আজকে আমার প্রিয় জিনিস খাবে!  দেখো কেমন লাগে!
: আশা করি ভালোই হবে!  আচ্ছা জায়গাটা সুন্দর আছে! খারাপ না!
: দেখতে তো হবে কার পছন্দ! হাহা
: হইসে ম্যাডাম থামেন একটু!
: পরে থামতেসি!! বাট তুমি ১৭ তারিখ রাতে মন খারাপ করেছিলা কেনো?
: দেখো আগুনে ঘি ঢালবে না! তুমি সকালে একসেপ্ট করছো আর রাতে আমি বড়সড় ছ্যাকা খেয়েছি!  :'(
: আরেহ বাবা!  স্যাড কেন হও? নেক্সট সিজন ম্যানইউর হবে!  হাহাহা
: থামেন বার্সা!  আসছে সিম্প্যাথি দিতে!  লাগবে না যাও!
: আহারে!  রাফ শুনো!  তোমাকে কিছু দেওয়ার ছিলো!
: আচ্ছা!  বুঝছি!  ঐটা তোহ তোমার দায়িত্ব xD!
দাও আমার আজকের kitkat! :প
: উহু!  অইটা পরে!
এইটা তোমার জন্য রাফ!
:এইসব কি করে আবার টাকা নষ্ট করেছো তুমি!
(প্রত্যয় প্যাকেজটা খুললো)
:এই পাগল!  এইটা কি?
: দেখো আমি সেইদিন দেখেছি তোমারটা ছিড়ে গেছে!  আর এইটা তোমাকে রাখতেই হবে!
: আচ্ছা তবে এইটা অনেক দামী! তুমি কেনো টাকা খরচ করলে?
: বেশি বলবা না!  ম্যানিব্যাগটা কেমন লেগেছে এইটা বলো! তোমার ম্যানইউ এর ডিজাইন!
:অনেক বেশি জোস!  আসলেও তোমার পছন্দ আছে!!
: আমি জানি!  হাহাহা!
....
: বিভু,অনেক বেশি ধন্যবাদ!
: আমাকে আর ছোট কইরো না!  তুমি আমার জন্য ১৬ তারিখ যা করেছো তার কাছে এইসব কিছুই না!
: বোকা রে!  ঐসব তো তোমারই ছিল!  বাদ দাও! 
তোমার খাবার এসে গেছে!
....
......
:এই নাও তোমার kitkat!আমি ভুলি নি বুঝলে!
:আমি জানি তুমি ভুলবে না!
:কিন্তু তুমি কিছু ভুলছো!
: নাহ আমি ভুলি নি!  তবে একটু সারপ্রাইজভাবে ঐটা আজকে! সো একটু অপেক্ষা করো!
(রিক্সায় করে বাসায় যাওয়ার পথে)
:বিভু, তুমি কাদছো কেনো?
:রাফ,আমার অতীত...
: চুপ!  আমি বলেছি ওইটা নিয়ে ভাবার সময় নেই! অতীত ভেবে বর্তমান নষ্ট করছো কেনো?
তুমি ভাববে এক ঘন্টা পর তুমি কি করবে?/ পরবর্তী মুহুর্তে তুমি কি করবে?  আগামীকালের ভাবনা আগামীকালে!  আর অতীত?  সময় আছে কি বলো?
: আই লাভ ইউ রাফ!
: আই লাভ ইউ টু ম্যাডাম!  ♥ এখন কান্না থামাও!
: আজকের কবিতা?
: আহা!  বলতে হবে নাকি!( সারপ্রাইজ!)
: নাহ আমি এখনই শুনবো! লাস্ট ১১দিন ধরে ফোনেই শুনছি!! আজকে সামনাসামনি!
: এভাবে? হায়রে! আচ্ছা শুনো!
আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি।
শোনো।
আগেই বলেছি, পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে,
আর মেঘ কী ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে
বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা
সে তো আগেই শুনেছো।
সেদিন ছিল পাহাড়টার জন্মদিন
পাহাড় মেঘেকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে।
মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্মান করিয়ে দেবো চন্দন জলে।
ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ
সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে
পাহাড় ছিল মেঘের ঢেউ-জলে।
: থামলে কেনো? ভালো লাগছিল!
: বাকিটা সারপ্রাইজ!  (হাহাহা)
:রাফ, থ্যানক্সস আমার লাইফে আসার জন্য! 
: দেখো এইসব সেন্টিমেন্ট নেওয়ার সময় নাই!
ম্যানইউ চেলসির খেলা আছে! যেতে হবে!
: আমার থেকে খেলা বড়? :/
: আমি কি তা বলেসে ম্যাডাম?হেহে
: বিদায়!  আবার কবে দেখা হবে?
: আবারো??  বললাম না! পরবর্তী মুহুর্তে কি হবে তা নিয়ে ভাবো!  আগামীর টা আগামীতে দেখা যাবে!
আর শুনো বাজে জিনিস নিয়ে কম ভেবে,পড়াশুনা করো এবং আমাকে ভালোবাসো!
(হাহাহাহা)
: খেয়াল রেখো নিজের আর শুনো রাত জাগবে না!  ঠিকমতো পানি খাবে! বাই!
:বাই ♥
....
.....
(বিভোর এর ফোন বেজে উঠলো)
: হ্যালো!
: হঠাৎ, আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প
ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের
ভঙ্গিতে ছুটে এল এক ঝাঁক হাওয়া
মেঘের আঁচলে টান মেরে বললে
ওঠ্ ছুড়ি! তোর বিয়ে।
এখনো শেষ হয়নি গল্পটা।
বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই
কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না।
বিশ্বাস না হয় তো চিরে দেখতো পারো
পাহাড়টার হাড় পাঁজর,
ভিতরে থৈ থৈ করছে
শত ঝর্ণার জল
: এইটা সামনাসামনি আবৃত্তি করলে কি হইতো!
: বেশি বুঝবে না!
: ধন্যবাদ!  তবে আজকে কোন গান? যদিও আজকে তোমার চয়েজের দিন!
: উম্ম আজকে বিকালে যেটা শুনেছি ঐটা আর  পাপনের "moh moh ki dhaage".
:আচ্ছা স্যার!  লাভ ইউ!
: আমিও আপনাকে ভালোবাসি!  ♥ 

কিছুক্ষণ পর বিভোরের ফোনে মেসেজ আসলো ...............

"আপনাকে নীল হিজাব এবং শাড়ীতে অনেক ভালো লাগছিল; ধন্যবাদ আমাকে এমন একটা সন্ধ্যা দেওয়ার জন্য "
 
to be continued..........

Comments

Popular posts from this blog

একটি মধ্যবিত্ত ভালবাসার গল্প

কিছু গল্প সবসময় এক হয় না!  পার্থক্য, ভেদা-ভেদ সবকিছুতেই থাকে।ঠিক তেমনি ভালবাসার গল্পগুলোতেও কিছু মিল-অমিল পাওয়া যায়!আর আজকে ঠিক তেমনি অতি সাধারণ একটা গল্প তুলে ধরতে যাচ্ছি! 'মধ্যবিত্ত' শব্দটা হয়তো সকলেরই অনেক পরিচিত। মধ্যবিত্ত মানুষগুলো ধনী-গরীব হতে সম্পূর্ণ ভিন্ন।তাদের চিন্তা-ভাবনা,চলাফেরা এমনকি জীবনযাপনও ভিন্ন। আর মধ্যবিত্ত ভালবাসা এর মানে বুঝাই যাচ্ছে এর মধ্যেও কিছুটা ভিন্নতা আছে! ♥ কলেজ পড়ুয়া মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে প্রেম করা বর্তমান যুগের মেয়ের জন্য তুলনামুলক প্যারাময়! কেননা এইসকল ছেলের থাকে না টাকা-পয়সা,মোটরসাইকেল আর কত কি!  কিন্তু মেয়েরা ভুলে যায়, অন্যদের মতো ঐ ছেলেদেরও সুন্দর একটা মন আছে, তারাও ভালবাসতে জানে!  টাকা-পয়সা বাইক এইসব শো অফ করাই কি ভালবাসা?? প্রেমিকার জন্মদিনে বড় অনুষ্ঠান করা, এ্যানিভার্সারি পালন করা আর আজাইরা টাকা খরচও কি ভালবাসা?? :/ ভালবাসা এমন হতে পারে না........ ১০০ টাকায় রিক্সা ভাড়া করে কিছুদূর ঘুরা! পাশাপাশি বসে একসাথে ফুচকা খাওয়া!♥ জন্মদিনে/অথবা অন্যকিছুতে টিফিনের এবং যাতায়াতের টাকা বাঁচিয়ে প্রিয় মানুষের জন্য ছোট্ট কিছু করা ...

এপার/ওপার

(উক্ত গল্পের সকল চরিত্র কাল্পনিক! গল্পের কাহিনী কারো জীবনের সাথে মিলে গেলে তার জন্য লেখক কখনোই দায়ী নয়!) বর্তমানের মানুষরা আসলেও ভার্চ্যুয়াল প্রেমকাহিনীতে বিশবাসী নয় অথবা তাদের কাছে এরকম গল্প কেবলমাত্র সিনেমা অথবা নাটকেই সম্ভব বলে মনে হয়! কিন্তু আমার ক্ষেত্রে এমনটা নয়! বলা যেতে পারে আমি নিজেও এসব ফেইসবুক কেন্দ্রিক ভালবাসা পছন্দ করতাম এমনকি মনেও করতাম না যে এধরণের ভালবাসা আসলেও টিকে থাকে কিনা! কিন্তু কে জানতে এই ফেইসবুক আমাকে আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে দেখা করাবে! মার্ক জুকারবার্গ  ফেইসবুক আবিষ্কার করেছিল মানুষের কমিউনিকেশন এর জন্য কিন্তু কে জানতো মানুষ এই ফেইসবুক দিয়ে প্রেম-ভালবাসা এমনকি সংসার পর্যন্ত গড়ে তুলবে! আমার গল্প বরাবরের মতো সবার মতো হলেই এর মধ্যে ছিল কিছু ভালবাসার রং,সংস্কৃতির ছোয়া এমনকি ছিল দুটি ভিন্ন শহরের গল্প! কে জানতো এপার-ওপার আজ এক বিন্দুতে যুক্ত হবে ♥ আমি রায়হান! নিজের ভালবাসার গল্প বলতে অনেক আগ্রহী কেননা ঘটনা কিংবা গল্প দুটই এতো সুন্দর যে নিজের মনের স্মৃতি এখনো গেথে আছে! আমার মনে হয় তন্বীও ভুলে নি!! এখন জিজ্ঞাসা করতে পারেন তন্বী কে...

বন্ধুত্ব

বন্ধু শব্দটা মূলত অনেক কমন!  শৈশব থেকেই এই শব্দের যাত্রা শুরু হলেও কৈশোরকাল থেকে বন্ধু শব্দটা উপলব্ধি করা যায়! আর সত্যি বলতে এয়ারটেলের বিজ্ঞাপনের মাধ্যমেই আসল বন্ধুত্ব এর মর্ম বুঝা যায়! :p কমবেশি বন্ধু কিন্তু সবারই থাকে।  তবে সব বন্ধু এক রকম না কিংবা একজাতের না. .. খুব অল্প কিছু বন্ধু থাকে, যারা একদমই অন্যরকম !! সবার থেকে ভিন্ন! অন্য বন্ধুরা যখন বৃষ্টি হইলে তোমার জন্য ছাতা নিয়ে দৌড়ায়ে আসবে ... "এই নে " কিংবা এক ছাতার নিচে থেকে একসাথে যাবে! অন্যরকম বন্ধুগুলা তখন উল্টা তোমার মাথার ছাতাটা কেড়ে নিয়ে বন্ধ করে দিয়ে বলবেঃ "ছাতা কি কামে লাগে ?? চল ভিজি !!" বন্ধুর পাল্লায় পড়ে বৃষ্টিতে ভিজে তোমার জ্বর হবে ...পরিণতি ভালো হবে না! তুমি যখন কাতর গলায় বলবা, তোমার জ্বর আসছে, শুধুমাত্র তোর কারণে!.. তখন ঐ অসাধারণ বন্ধু তোমারে বলবেঃ(হাসতে হাসতে) "তো ?? আজকে জ্বর হইছে, কালকে নিউমোনিয়া হবে !!" "কি বলতেছিস এগুলা ??তুই আমারে বোদোয়া দিতেসিস!!" "হুম ... আমি দোয়া করি তোর নিউমোনিয়া হোক !!" "কেন ? তাতে তোর কি লাভ?" "তোর নিউমোনিয়া হইলে...