Skip to main content

অপেক্ষা ♥

"ঐন্দ্রিলার চোখ টলমল করছে ...চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে!  বিয়ের শাড়িতে একটা মেয়েকে এমনিই সুন্দর লাগে, কাঁদলে আরো বেশি সুন্দর লাগে--এটা আরো স্বাভাবিক  ... একটা বিয়ের শাড়ি পরা মেয়ে কাঁদছে - এই ব্যাপারটাই অনেক বেশি স্বাভাবিক কেননা তাকে আজ তার পরিবারকে ছাড়তে হচ্ছে !!
কিন্তু ঐন্দ্রিলার বিয়েতে মত ছিলো না ... বাবা চৌধুরী সাহেবের হার্টের অসুখ ... রাজী না হয়ে তাই উপায় ছিলো না ... বাংলা সিনেমার মত "বাবা বড় না নিজের জীবন বড়" - কনফিউশনে পড়ে গিয়েছিলো সে ... খুব বাজে রকমের একটা কনফিউশন !! যার জন্য তাকে আগামী সাতজন্মের জন্য কষ্ট ভোগ করতে হবে!
আজ চার মাস হলো আবির প্লেন ক্রাশে মারা গিয়েছে ... ইউরোপ থেকে ফেরার সময় প্লেনটা ক্রাশ করে ... ঐন্দ্রিলাকে কিছুই জানানো হয় নি ... বরং জানানো হয়েছে, আবির আরেকজনকে বিয়ে করে ইউরোপে সেটেল হয়ে গেছে !! সে আর দেশে ফিরে আসবে না!
এই খবর শুনামাত্র কোনো প্রেমিকা হয়তো চুপ করে বসে থাকবে না!
সুইসাইড এর চেষ্টা ব্যর্থ হয়েছে ... ৩ তলা থেকে লাফিয়ে পড়ে ডান পা এর হাড্ডি চিরতরে ভেঙে গেসে আর তেমন কোনো ক্ষতি হয় নাই ... খুড়িয়ে খুড়িয়ে হাঁটে বলেই ঐন্দ্রিলার জন্য পাত্র সহজেই খুঁজে পাওয়া যাচ্ছিলো না ... তার মাঝেও একজন কোনোমতে জুটেছে ... বাবা তাই দ্রুতই বিয়ে দিয়ে দিচ্ছে !!
শেষবারের মত আবিরের পুরনো সেই  নাম্বারটায় একবার চেষ্টা করলো সে ... গত সাত মাসে যে ফোনে একবারও রিং হয় নি, হঠাৎ রিং হতে লাগলো ... ঐন্দ্রিলা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো ... একটা অপরিচিত কন্ঠস্বর শোনা গেলো ......
"হ্যালো !!"
"হ্যালো হ্যালো !! আবির!! আমি  ?? তুমি কই ??"
"এইটা মোহাম্মদপুর ... আপনি কে ??"
"আমি ঐন্দ্রিলা !!"
খট করে ফোনটা কেটে গেলো ... চার্জ শেষ ... ঐন্দ্রিলা অসহায়ের মত চারদিকে তাকাতে লাগলো !!"
... ... ...
খুব সকালে পত্রিকা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিল আনিস ... নির্বাচনে অমুক পার্টির জয়, সানি লিওনের নতুন সিনেমা আর ফুটবলের ট্রান্সফার গুজবের খবরের ভীড়ে ছোট্ট করে আসা খবরটা তার চোখে পড়ে নি ----
"মোহাম্মদপুরে ট্রাক চাপা পড়ে এক তরুণীর রহস্যজনক মৃত্যু"
প্রতিদিন হর হামেশাই ঘটে এসব ... ধুরু !! এসব খবর পড়েই বা কি লাভ!  খবর তো ওইগুলা সানি লিওন এর মুভি, কোনো নতুন লিংক আসে কিনা, কারে কখন মশা কামড় দিসে এসব হলো খবর! 
মৃত্যুর খবর খবর নাকি?  মরসে তো ঝামেলা গেসে! জনসংখ্যা কমবে!
... ... ...
"তাহলে সুইসাইডে ব্যর্থ ছিলে তবুও চলে আসলে আমার কাছে??"
"হুম ... সেদিন ডান পা টায় ফ্র্যাকচার না হলে তোমাকে পেতাম না !!"
"পালিয়েছিলে কিভাবে ??"
"পিছনের দরজা দিয়ে ... দৌড় !!"
"তারপর ??"
"তারপর আর কি মোহাম্মদপুরে গিয়ে তোমাকে পাগলের মত খুঁজছিলাম !!"
"আমি তো আকাশের তারা হয়ে ছিলাম, মোহাম্মদপুরে পাবা কিভাবে ??পাগলি একটা! "
"জানি না ... হঠাত রাস্তা পার হতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে কেন জানি থমকে গিয়েছিলাম !! তখন বুঝি নি কিন্তু এখন আসলে বুঝলাম কেন থমকে গিয়েছিলাম
"
"ট্রাকটা দেখো নি ??"
"হুম ... দেখেছিলাম ... খুড়িয়ে খুড়িয়ে সরতে চেয়েছিলাম ... শেষ রক্ষা হলো না, কিন্তু ভাবি নাই যে তোমাকে খুজতে গিয়ে আসলেই তোমাকেই খুঁজে পাবো! !!"
"হয়ে গেলো তো রক্ষা !!"
"আমার একটু কাছে আসবে  ... কতদিন তোমাকে একটু ছুঁয়ে দেখি না !!" "তোমার হাতে চুড়ি নেই কেন ?? তোমার জন্য কাচের চুড়ি কিনে ফ্লাইটে উঠেছিলাম !!কিন্তু তা তোমাকে দিয়ে পারি নি"
"এসো পরিয়ে দেই হাতে !!"
"আবির!  আমি তোমার কাধে একটু মাথা রাখি?  অনেক ঘুম পাচ্ছে :'( "
"হ্যা, এসো তোমাকে ঘুম পড়িয়ে দেই! "
... ... ...
"বাবা বাবা দেখো ... দুইটা তারা!! এত কাছাকাছি কখনো থাকে ??আমি আজ প্রথম দেখলাম এমন"
আবরার সাহেব তার স্কুল পড়ুয়া ছোট্ট ছেলের প্রশ্নের উত্তর দিতে পারেন না ... অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন !!
আকাশের দুইটা তারা আজ বড্ড কাছাকাছি মিটমিট করে জ্বলছে !!হয়তো পুরো আকাশ জুড়েই তারা দুটোর আলো!
... ... ...
ঐন্দ্রিলার হাতে ১০ রঙের চুড়ি পরিয়ে দিয়ে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আবির !!
আবির আর ঐন্দ্রিলা জানে না, পৃথিবীর বেশ কয়েকটা বারান্দা থেকে তাদের দিকেও অবাক দৃষ্টিতে অনেকেই তাকিয়ে আছে !! তারা জানে না তাদের দিকে তাকিয়েই মানুষ মানুষকে ভালবাসতে শিখছে, একে অপরকে বুঝছে এবং কাছে থাকার চেষ্টা করছে!কেননা তারা চায় না তাদের মতো অন্য কেউ ভালাবাসা এভাবে হারাক!  দুটো উজ্জল তারাই আজ পৃথিবীর সকল ভালবাসার প্রদীপ!  ♥♥"

Comments

Popular posts from this blog

একটি মধ্যবিত্ত ভালবাসার গল্প

কিছু গল্প সবসময় এক হয় না!  পার্থক্য, ভেদা-ভেদ সবকিছুতেই থাকে।ঠিক তেমনি ভালবাসার গল্পগুলোতেও কিছু মিল-অমিল পাওয়া যায়!আর আজকে ঠিক তেমনি অতি সাধারণ একটা গল্প তুলে ধরতে যাচ্ছি! 'মধ্যবিত্ত' শব্দটা হয়তো সকলেরই অনেক পরিচিত। মধ্যবিত্ত মানুষগুলো ধনী-গরীব হতে সম্পূর্ণ ভিন্ন।তাদের চিন্তা-ভাবনা,চলাফেরা এমনকি জীবনযাপনও ভিন্ন। আর মধ্যবিত্ত ভালবাসা এর মানে বুঝাই যাচ্ছে এর মধ্যেও কিছুটা ভিন্নতা আছে! ♥ কলেজ পড়ুয়া মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে প্রেম করা বর্তমান যুগের মেয়ের জন্য তুলনামুলক প্যারাময়! কেননা এইসকল ছেলের থাকে না টাকা-পয়সা,মোটরসাইকেল আর কত কি!  কিন্তু মেয়েরা ভুলে যায়, অন্যদের মতো ঐ ছেলেদেরও সুন্দর একটা মন আছে, তারাও ভালবাসতে জানে!  টাকা-পয়সা বাইক এইসব শো অফ করাই কি ভালবাসা?? প্রেমিকার জন্মদিনে বড় অনুষ্ঠান করা, এ্যানিভার্সারি পালন করা আর আজাইরা টাকা খরচও কি ভালবাসা?? :/ ভালবাসা এমন হতে পারে না........ ১০০ টাকায় রিক্সা ভাড়া করে কিছুদূর ঘুরা! পাশাপাশি বসে একসাথে ফুচকা খাওয়া!♥ জন্মদিনে/অথবা অন্যকিছুতে টিফিনের এবং যাতায়াতের টাকা বাঁচিয়ে প্রিয় মানুষের জন্য ছোট্ট কিছু করা ...

এপার/ওপার

(উক্ত গল্পের সকল চরিত্র কাল্পনিক! গল্পের কাহিনী কারো জীবনের সাথে মিলে গেলে তার জন্য লেখক কখনোই দায়ী নয়!) বর্তমানের মানুষরা আসলেও ভার্চ্যুয়াল প্রেমকাহিনীতে বিশবাসী নয় অথবা তাদের কাছে এরকম গল্প কেবলমাত্র সিনেমা অথবা নাটকেই সম্ভব বলে মনে হয়! কিন্তু আমার ক্ষেত্রে এমনটা নয়! বলা যেতে পারে আমি নিজেও এসব ফেইসবুক কেন্দ্রিক ভালবাসা পছন্দ করতাম এমনকি মনেও করতাম না যে এধরণের ভালবাসা আসলেও টিকে থাকে কিনা! কিন্তু কে জানতে এই ফেইসবুক আমাকে আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে দেখা করাবে! মার্ক জুকারবার্গ  ফেইসবুক আবিষ্কার করেছিল মানুষের কমিউনিকেশন এর জন্য কিন্তু কে জানতো মানুষ এই ফেইসবুক দিয়ে প্রেম-ভালবাসা এমনকি সংসার পর্যন্ত গড়ে তুলবে! আমার গল্প বরাবরের মতো সবার মতো হলেই এর মধ্যে ছিল কিছু ভালবাসার রং,সংস্কৃতির ছোয়া এমনকি ছিল দুটি ভিন্ন শহরের গল্প! কে জানতো এপার-ওপার আজ এক বিন্দুতে যুক্ত হবে ♥ আমি রায়হান! নিজের ভালবাসার গল্প বলতে অনেক আগ্রহী কেননা ঘটনা কিংবা গল্প দুটই এতো সুন্দর যে নিজের মনের স্মৃতি এখনো গেথে আছে! আমার মনে হয় তন্বীও ভুলে নি!! এখন জিজ্ঞাসা করতে পারেন তন্বী কে...

বন্ধুত্ব

বন্ধু শব্দটা মূলত অনেক কমন!  শৈশব থেকেই এই শব্দের যাত্রা শুরু হলেও কৈশোরকাল থেকে বন্ধু শব্দটা উপলব্ধি করা যায়! আর সত্যি বলতে এয়ারটেলের বিজ্ঞাপনের মাধ্যমেই আসল বন্ধুত্ব এর মর্ম বুঝা যায়! :p কমবেশি বন্ধু কিন্তু সবারই থাকে।  তবে সব বন্ধু এক রকম না কিংবা একজাতের না. .. খুব অল্প কিছু বন্ধু থাকে, যারা একদমই অন্যরকম !! সবার থেকে ভিন্ন! অন্য বন্ধুরা যখন বৃষ্টি হইলে তোমার জন্য ছাতা নিয়ে দৌড়ায়ে আসবে ... "এই নে " কিংবা এক ছাতার নিচে থেকে একসাথে যাবে! অন্যরকম বন্ধুগুলা তখন উল্টা তোমার মাথার ছাতাটা কেড়ে নিয়ে বন্ধ করে দিয়ে বলবেঃ "ছাতা কি কামে লাগে ?? চল ভিজি !!" বন্ধুর পাল্লায় পড়ে বৃষ্টিতে ভিজে তোমার জ্বর হবে ...পরিণতি ভালো হবে না! তুমি যখন কাতর গলায় বলবা, তোমার জ্বর আসছে, শুধুমাত্র তোর কারণে!.. তখন ঐ অসাধারণ বন্ধু তোমারে বলবেঃ(হাসতে হাসতে) "তো ?? আজকে জ্বর হইছে, কালকে নিউমোনিয়া হবে !!" "কি বলতেছিস এগুলা ??তুই আমারে বোদোয়া দিতেসিস!!" "হুম ... আমি দোয়া করি তোর নিউমোনিয়া হোক !!" "কেন ? তাতে তোর কি লাভ?" "তোর নিউমোনিয়া হইলে...