"দেখ দেখ !! আকাশে অন্নেক মেঘ ... এক্ষুণি বৃষ্টি হবে ... চল ছাদে যাই !!" ... দুই বোন ছাদে চলে যায় ভিজতে ... চোখেমুখে উচ্ছ্বাস আর বছরের প্রথম বৃষ্টিতে ভিজার আনন্দ !!
টিউশনি করিয়ে বের হয়ে দ্রুত পায়ে হাঁটছে ছেলেটা ... বৃষ্টি নামার আগেই বাড়ি ফিরতে হবে তাকে ... এখনো অনেকটা পথ ... শেষ রক্ষা হলো না ... ভিজতেই হলো ... একটাই মাত্র শার্ট ... সেটা ফ্যানের বাতাসে শুকিয়ে কাল ভার্সিটি যেতে হবে ... মনে মনে গালি দিলো ছেলেটা ... সেটা বৃষ্টির উদ্দেশ্যে নাকি নিজের অভাবের উদ্দেশ্যে, মেঘের গর্জনে তা বোঝা গেলো না !!
ইন্টারনেট পাগল কিশোর ... বৃষ্টি নেমেছে কি-না, সে খেয়াল নেই ... স্ট্যাটাস দিয়ে দিলো মূহুর্তেই ... সত্যিকারের বন্যা হয়তো হয় নি, কিন্তু লাইকের বন্যায় ছেয়ে গেলো তার ১৬ ইঞ্চির পৃথিবী ... তাতেই খুশি সে !!
"ওই মিয়া !! পর্দা নাই ??" ... "না স্যার !! বৃষ্টি আইবো, বুঝবার পারি নাই !!" ... "ধুরু !! এই বৃষ্টির মধ্যে পর্দা ছাড়া কীভাবে যাবো ?? ... থামাও থামাও !! অন্য রিকশা দেখি !!"
রিকশাচালক দীর্ঘশ্বাস ফেলে দেখে আরেকটা খ্যাপের চলে যাওয়া ... সেই দীর্ঘশ্বাসে পকেটের ভিজে যাওয়া খুচরা নোটগুলো শুকায় না !!

"উফ !! দিস রেইন ইজ ভেরি ইররিটেইটিং !! ড্যাম !!" - মারসিডিস গাড়ির ৩ কাচে ঘেরা জগতে বসে এক তরুণীর বিরক্তি প্রকাশ ... পাশেই এক সিএনজি চালকের সিএনজি ঠেলে নেয়ার প্রাণান্ত চেষ্টা, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে পানি ঢুকে !!
চাকরিজীবী বাবা ছাতা মাথায় দিয়ে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছে ... জরুরি কাগজপত্র ভিজে গেছে সব ... পাশের মাঠে একদন দামাল ছেলে ভিজে ভিজে ফুটবল খেলছে ... পৃথিবীতে এরকম আনন্দময় মূহুর্ত তাদের জীবনে কমই আসে !!
"বাপজান !! চালের ফুটা দিয়া আবারো পানি পড়তাছে ... সামনের বর্ষায় তো ঘর ভাইসা যাইবো !!" - ছেলের এই সাবধান বাণীর কোন উত্তর নেই গরিব কৃষক জমির মিয়ার ... ঋণের টাকা শোধ করার অবস্থা নাই, ঘরের চাল কিনবে কী করে ??
"শুনছেন সবসময় রেডিও টুট টুট ... আমি আরজে অমুক আছি অ্যাস ইউসুয়াল ... আজকের এই রেইনি মুডে ক্যামন লাগছে আপনার ...জানাতে এসএমএস করুন এই নাম্বারে !!" - রেডিওর আরজে কে এসএমএস করে জানাতে পারে না ফুটপাথের বস্তির ঐ পরিবারটা ... জানাতে পারে না, আজ রাতে তাদের শোবার জায়গা নেই !!
... ... ... ... ...

একেকটা বৃষ্টির ফোঁটা যেন একেকটা জীবনের গল্প ... এই গল্প কখনো রঙ্গিন, কখনো সাদাকালো ... এই গল্প কাউকে সিক্ত করে, আবার কাউকে শুধুই ভিজিয়ে দেয় !!
তবুও বৃষ্টি পড়ে বৃষ্টির নিয়মেই ... সে গল্প লিখে যায় প্রতি মূহুর্তে, কিন্তু গল্পটা পড়েও দেখে না !!
আমাদের প্রত্যেকের জীবনটাও এভাবেই চলছে, নিজের নিয়মে ... ঠিক ঐ বৃষ্টির ফোঁটার মত !!"

Comments
Post a Comment